মো: সিরাজুল ইসলাম
প্রিয় সুধীবৃন্দঃ আপনাদের সকলের জন্য রইলো আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
এটি আমার ওয়েবসাইটের ১ম পোস্ট ।
এটি আমার ওয়েবসাইটের ১ম পোস্ট ।
আমার শিক্ষা জীবনঃ
১৯৭৯ সালের ২৩শে অক্টোবর আমার জন্ম মেহেরপুর জেলার চকশ্যাম নগর নামের একটি গ্রামে। গ্রামের সরকারি প্রাইমারি স্কুল ১৯৮৯ সালে এবং মাধ্যমিক স্কুল ১০৯৪ সালে এসএসসি পরীক্ষায় ১ম বিভাগে উত্তীর্ণ হয়ে মেহেরপুর সরকারি কলেজ হতে ১৯৯৬ সালে ১ম বিভাগে এইচএসসি পাশ করি। এবং ঔবছর ইসলামি বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া তে ভর্তি হয়ে ২০০১ সালে বিবিএ (অনার্স) এবং ২০০৩ এমবিএ ডিগ্রী অর্জন করি।পরবর্তীতে কম্পিউটার বিষয়ের উপর ডিপ্লোমা এবং বৈদেশিক প্রশিক্ষনসহ বিভিন্ন প্রশিক্ষনের মাধ্যমে শিক্ষকতা জীবনের কম্পিউটার এর উপর দক্ষতা উন্নয়নের চেষ্টা অব্যহত রয়েছে।
আমার কর্মজীবনঃ
বিশ্ববিদ্যালয়ে পড়াশুনার পাশাপাশি একটি বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং পরিচালনার মাধ্যমে আমার শিক্ষকতা জীবর শুরু হয়। পড়ালেখা শেষ করে ২০০৪ সালে কোডা কলেজ ধানমন্ডি ঢাকা তে প্রাই এক বছর শিক্ষকতা করি। ঐ বছরের শেষদিকে আদমজী ক্যান্টনমেন্ট কলেজে প্রভাষক হিসেবে যোগদান করে প্রায় ৩ বছর শিক্ষকতা করার পর ২০০৭ সালে জুলাই মাসে বরিশাল সডেল স্কুল ্ এ্যান্ড কলেজে প্রভাষক হিসেবে যোগদান করি।
বিশ্ববিদ্যালয়ে পড়াশুনার পাশাপাশি একটি বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং পরিচালনার মাধ্যমে আমার শিক্ষকতা জীবর শুরু হয়। পড়ালেখা শেষ করে ২০০৪ সালে কোডা কলেজ ধানমন্ডি ঢাকা তে প্রাই এক বছর শিক্ষকতা করি। ঐ বছরের শেষদিকে আদমজী ক্যান্টনমেন্ট কলেজে প্রভাষক হিসেবে যোগদান করে প্রায় ৩ বছর শিক্ষকতা করার পর ২০০৭ সালে জুলাই মাসে বরিশাল সডেল স্কুল ্ এ্যান্ড কলেজে প্রভাষক হিসেবে যোগদান করি। প্রতিষ্টানটি সরকারি হওয়ায় আত্বীকরণ বিধিমালা-২০০০ অনুযায়ী বরিশাল সরকারি মডেল স্কুল এ্যান্ড কলেজে প্রভাষক এবং হিসাববিজ্ঞান প্রধান হিসেবে কর্মরত আছি।
এছাড়াও আইসিটি ও কম্পিউটার বিভাগের ইনচার্জ এবং আইএলসি- আইসিটি লার্নিং সেন্টারের দায়িত্বে নিয়োজিত আছি।
ওয়েবসাইট খোলার উদ্দেশ্যঃ
ওয়েবসাইট খোলার উদ্দেশ্যঃ
আমার ব্লগ সাইটের প্রধান উদ্দেশ্য হবে শিক্ষার্থীদের জন্য হিসাববিজ্ঞান ও আইসিটি বিষয়ের উপর বিভিন্ন বিষয় আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা।
Kasetsart University , Bangkok থাইল্যান্ড এ প্রশিক্ষনের সময় একটি গ্রূপ ছবিঃ
চলতি বছর মে-২৬ হতে জুন-৯ , ২০১৯ তারিখ পর্যন্ত প্রাই ১৫ দিন Kasetsart University , Bangkok থাইল্যান্ড, শিক্ষা মন্ত্রনালয়ের সেসিপ এর উদ্যোগে আইসিটি বিষয়ের উপর আমার একটি ট্রেনিং হয় উক্ত ট্রেনিং এ প্রথম ব্লগ লেখার বিষয়ে অনুপ্রেরনা পায়। এর পর হতে আমার প্রত্যাশা ছিল একটি ব্লগ সাইট তৈরি করবো।
আজ আমি আমার জীবন সম্পর্কে সামান্য কিছু আপনাদের মাঝে তুলে ধরার মাধ্যমে ওয়েব সাইটের লেখার শুভ সূচনা করতে পেরে আনন্দিত বোধ করছি।
ধন্যবাদান্তে,
মোঃ সিরাজুল ইসলাম
প্রভাষক ও বিভাগীয় প্রধান, হিসবিবিজ্ঞান বিভাগ
ইনসার্জ আইসিটি ও কম্পিউটার বিভাগ
বরিশাল সরকারি মডেল স্কুল ও কলেজ
বরিশাল।
No comments
New comments are not allowed.