Banner

হিসাববিজ্ঞান খতিয়ান বাই সিরাজ স্যার:

 হিসাববিজ্ঞান 
খতিয়ান সংক্রান্ত সৃজনশীল সমস্যার সমাধান: 


নিম্নের ভিডিওগুলি ভালোভাবে দেখলে খতিয়ান সংক্রান্ত সৃজনশীল সমস্যার সমাধান করতে পারবে


নিম্নলিখিত সৃজনশীল সমস্যার সমাধান পরবর্তীতে আপলোড করা হবে: 

সমস্যা : ১   জনাব তারেক  একজন খুচরা ব্যবসায় তিনি দু-তরফা দাখিলা পদ্ধতিতে হিসাব সংরক্ষণ
করে থাকেন। চলতি মাসে তার ব্যবসায়ের লেনদনে ছিল নিম্নরুপঃ  
২০১৩ এপ্রিল   ১   নগদ ৫০,০০০ টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করা হল।
”    ৪     হেলেনের  নিকট হতে ক্রয় ১২,০০০ টাকা।
”   ৭     পাপনের নিকট পণ্য বিক্রয় ৩,০০০ টাকা।
”   ১২    নগদে পণ্য বিক্রয় ১৫,০০০ টাকা।
”   ১৪    দেনাদারের নিকট হতে নগদ প্রাপ্তি ২,০০০ টাকা।
”   ১৭    পাওনাদারকে প্রদত্ত হল ৩,০০০ টাকা।
ক) নগদান হিসাবের সমাপনী জের কত টাকা ?
খ) জনাব তারেক এর উপরোক্ত তথ্য অবলম্বনে জাবেদা প্রস্তুত কর ।
গ) চলমান জের ছক ব্যবহার করে উপরোক্ত তথ্য অবলম্বনে সংশ্লিষ্ট খতিয়ান প্রস্তুত কর ।

সমস্যা : ২  জনাব সাদ এর ব্যবসায়ের জানুয়ারি মাসের কিছু লেনদেন নিম্নে প্রদত্ত হল  :
২০১৩   জানু-  ২  কমিশন পাওয়া গেল ১,০০০ টাকা।
”     ৫     ভাড়া বাবদ প্রদত্ত হল ১,৫০০ টাকা।
”     ১১    বেতন বাবদ প্রদান ১,২০০ টাকা।
”     ১৪    নগদ বিক্রয় ৫,০০০ টাকা।
”     ১৭    নগদ ক্রয় ৬,০০০ টাকা।
”     ৩০    বিজ্ঞাপন বাবদ প্রদান ৩,০০০ টাকা।
ক) জানুয়ারী ৩১ তারিখে  নগদান হিসাবের জের কত টাকা ?
খ) জনাব সাদ এর হিসাব বইতে উপরোক্ত লেনদেন অবলম্বনে জাবেদা প্রস্তুত কর।
গ) জনাব সাদ এর হিসাব বইতে নগদান হিসাব ব্যতীত অন্যান্য  খতিয়ান প্রস্তুত কর।

সমস্যা -৩:  ২০১৩ সালের ১ জানুয়ারি সাকিব এন্ড সন্স নগদ ৫০,০০০ টাকা ও ১,০০০ টাকার পণ্য নিয়ে
কারবার আরম্ভ করেন। উক্ত মাসে ব্যবস নিম্নলিখিত লেনদেন সম্পন্ন হয়ঃ
২০১৩    জানু- ২   ২০,০০০ টাকার মাল ক্রয় করে ১৮,০০০ টাকা নগদ প্রদান করা হল।
”     ৩     ধারে মাল বিক্রয় করা হলো ১৫,০০০ টাকা।
”     ১০    মাল ফেরত পাওয়া গেল ৫,০০০ টাকা।
”     ১৫    ব্যক্তিগত ব্যবহারের জন্য পণ্য উত্তোলন করা হলো ১,২০০ টাকা।
”     ৩১    কর্মচারীদের বেতন প্রদান করা হলো ১,২০০ টাকা।
ক) জানুয়ারী ৩১ তারিখে  নীট ক্রয়ের পরিমাণ কত টাকা
খ) জনাব সাকিব এন্ড কোং এর হিসাব বইতে উপরোক্ত তথ্য অবলম্বনে জাবেদা প্রস্তুত কর ।
গ) জনাব সাকিব এন্ড কোং এর হিসাব বইতে ক্রয় হিসাব ব্যতীত অন্যান্য  হিসাবগুলি প্রস্তুত কর
উত্তর: ক) নীট ক্রয়ের পরিমাণ ১৯,৮০০ টাকা

 সমস্যা : ৪  জনাব শিশির একজন খুচরা ব্যবসায়ের চলতি মাসে তার ব্যবসায়ের লেনদনে ছিল নিম্নরুপঃ  
২০১৩ এপ্রিল -১  নগদ ৫,০০০ টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করা হল।
”     ৪     সোহেলের নিকট হতে ক্রয় ৩০০ টাকা।
”     ৭     পল্লবের নিকট পণ্য বিক্রয় ৩৫০ টাকা।
”     ১২    নগদে পণ্য বিক্রয় ১৫০ টাকা।
”     ১৪    পল্লবের নিকট হতে নগদ প্রাপ্তি ৩৫০ টাকা।
”     ১৭    সোহেলকে প্রদত্ত হল ৩০০ টাকা।
ক) নগদান হিসাবের সমাপনী জের কত টাকা ?                   
খ) জনাব শিশিরের উপরোক্ত তথ্য অবলম্বনে জাবেদা প্রস্তুত কর ।
গ) টি ছক ব্যবহার করে জনাব শিশিরের উপরোক্ত তথ্য অবলম্বনে সংশ্লিষ্ট খতিয়ান প্রস্তুত কর । 
উত্তর: ক) নগদান হিসাবের জের ৫,২০০ টাকা ।

সমস্যা -৫: ২০১৩ সালের ১ লা জুলাই তারিখে মিঃ সাগর নগদ ৪০,০০০ টাকা এবং ৫,০০০ টাকা মুল্যের যন্ত্রপাতি নিয়ে ব্যবসা আরম্ভ করলেন। উক্ত মাসে তার ব্যবসায়ের লেনদেনগুলো নিম্নরূপ ঃ
”   ৫  ব্যাংকে হিসাব খোলা হয় ১০,০০০ টাকা
”   ৭  হাসিদের নিকট হতে নগদে ক্রয় ৩,৫০০ টাকা
”   ১১  কারবার হতে উত্তোলন ২,০০০ টাকা
”  ২২  বিক্রিত পণ্য ফেরত আসলো ১,০০০ টাকা
”  ৩০  বেতন প্রদান ২,০০০ টাকা টাকা
ক) প্রারম্ভিক মূলধনের পরিমাণ কত টাকা ?
খ)  মিঃ সাগরের হিসাব বইতে উপরোক্ত তথ্য অবলম্বনে জাবেদা প্রস্তুত কর ।
গ)  মিঃ সাগরের হিসাব বইতে  যে কোন চারটি  খতিয়ান প্রস্তুত কর
উত্তর: ক) প্রারম্ভিক মূলধনের পরিমাণ ৪৫,০০০ টাকা

সমস্যা : ৬।  জনাব নাজিয়া ২০১৩ সালের ১ লা জুন তারিখে নগদ ২,৬০,০০০ টাকা ,১,০০,০০০ টাকার আসবাবপত্র এবং ৫০,০০০ টাকা ঋণ নিয়ে ব্যবসায় আরম্ভ করেন  । উক্ত মাসের তার অন্যান্য লেনদেন ছিল নিম্নরূপ ঃ
২০১৩ ইং জুন- ৫   বাবুল ট্রেডার্সেরে নিকট হতে পণ্য ক্রয় ২১ ০০০ টাকা;
 জুন    ১২  জাহিদ ট্রেডার্সেরে নিকট  পণ্য বিক্রয় ৩০,০০০ টাকা;
 জুন    ১৫   বাবুল ট্রেডার্সেরে নিকট  পণ্য  ফেরত প্রদান ১ ০০০ টাকা ।
 জুন    ১৮   জাহিদ ট্রেডার্সেরে নিকট  হতে পূর্ণ নিষ্পত্তিতে প্রপ্তি ২৮,০০০ টাকা;
ক) জুন ৩০ তারিখে পাওনাদার বাবুল  হিসাব এর সমাপনি জের কত টাকা ?
খ) জনাব নাজিয়ার হিসাব বইতে উপরোক্ত লেনদেনের মাধ্যমে  জাবেদা প্রস্তুত কর ।
গ)  উপরোক্ত তথ্য অবলম্বনে  যে কোন চারটি  খতিয়ান প্রস্তুত কর।
উত্তর: ক) বাবুল হিসাবের সমাপনি জের ২০,০০০ টাকা।

সমস্যা : ৭ জনাব প্রান্ত তার ব্যবসায়ের বিভিন্ন প্রকার  লেনদেনগুলো জাবেদায় লিপিবদ্ধ করার পাশাপাশি  খতিয়ান প্রস্তুত  করে থাকেন । 
২০১৩ জুন- ১  জনাব প্রান্ত এর প্রারম্ভিক উদ্বৃত্তসমূহ ছিল নিম্নরুপ 
হাতে নগদ ৭০,৫০০ টাকা, ব্যাংক জমা ৩০,০০০ টাকা এবং  আসবাবপত্র ২০,০০০ টাকা ।
তার ব্যবসায়ের  ২০১৩ সালের জুন  মাসের অন্যান্য কিছু লেনদেন নিম্নে প্রদত্ত হল  :
”    ৩    চেক দ্বারা একটি আলমারি ক্রয় ১০,০০০ টাকা।
”    ১৬  ব্যাংক হতে নগদ উত্তোলন করা হল ৬,০০০ টাকা
”    ২৮  আসবাবপত্রের অবচয় ধার্য হল ১,০০০ টাকা ।
ক) নীট স্থায়ী সম্পদের পরিমাণ কত ?
খ) জনাব প্রান্ত এর ব্যবসায়ের উপরোক্ত লেনদেন অবলম্বনে জাবেদা প্রস্তুত কর ।
গ) জনাব প্রান্ত এর ব্যবসায়ের মূলধন হিসাব  ব্যতীত অন্যান্য  খতিয়ান প্রস্তুত কর ।
উত্তর : ক. ২৯,০০০ টাকা।

সমস্যা :৮ আদনান ২০১৩ সালের ১লা মার্চ তারিখে নগদ ৭০,০০০ টাকা নিয়ে ব্যবসায় আরম্ভ করলেন। তার লেনদেনগুলো নিম্নরূপ:
২০১৩  মার্চ  ৩   নগদে আসবাবপত্র ক্রয় ১১,০০০ টাকা।
”    ৪    কামালের নিকট পণ্য বিক্রয় ৪৮,০০০ টাকা।
”   ১১    রূপালী ব্যাংকে হিসাব খোলা হল ১০,০০০ টাকা।
”   ২৯   ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন ১,০০০ টাকা।
”   ৩১   আয়কর প্রদত্ত হল ১,৫০০ টাকা।
ক)  মালিকানা সত্বের পরিমাণ নির্ণয় কর।
খ)  জনাব আদনানের হিসাব বইতে নগদান হিসাব ,আসবাবপত্র হিাসাব ও বিক্রয় হিসাব প্রস্তুত কর ।
গ)  জনাব আদনানের হিসাব বইতে অবশিষ্ট অন্যান্য  খতিয়ানগুলো প্রস্তুত কর ।
 
সমস্যা : ৯। ২০১৩ সালের ১লা জুলাই তারিখে সাজেদুল নগদ ৫০,০০০ টাকা নিয়ে হিসাবকাল শুরু করে। উক্ত মাসের অন্যান্য লেনদেনগুলো নিম্নরূপ ছিল:
২০১৩ জুলাই- ৩  ব্যাংকে জমা দেয়া হল ৩,০০০ টাকা।
”   ৫   ধারে মাল ক্রয় করা হল ১৫,০০০ টাকা।
”   ৭    ধারে মাল বিক্রয় করা হল ২৫,০০০ টাকা।
”  ১৫  কাগজ, কালি ও কার্বন ক্রয় করা হল ১,০০০ টাকা।
”  ১৬  পাওনাদারকে পরিশোধ করা হল ১০,০০০ টাকা।
”  ৩১  কর্মচারীদের বেতন দেয়া হল ১০,০০০ টাকা।
ক) )  মালিকানা সত্বের পরিমাণ নির্ণয় কর।
খ)   উপরোক্ত তথ্য অবলম্বনে  নগদান হিসাব ,ব্যাংক হিসাব ,দেনাদার হিসাব ও পাওনাদার হিসাব প্রস্তুত কর ।
গ)  উপরোক্ত তথ্য অবলম্বনে অবশিষ্ট অন্যান্য  খতিয়ান প্রস্তুত কর।

সমস্যা : ১০। মিঃ হাসিব ২০১৩ সালের ১ লা জানুয়ারি তারিখে ৫০,০০০ টাকা নগদ এবং ২০,০০০ টাকা ঋণ নিয়ে ব্যবসায় আরম্ভ করেন । তার ব্যবসায়ের অন্যান্য লেনদেন ছিল নিম্ন রূপ ঃ
জানুয়ারি  ৫   বাকিতে মাল ক্রয় ২৫,০০০ টাকা ।
’’   ১০   মাল বিক্রয় করা হল ৩০,০০০ টাকা ।
’’  ১৫    বহিঃফেরত ২,০০০ টাকা 
’’  ২৫   বাকিতে বিক্রয় ২০,০০০ টাকা ।
’’  ৩০   আন্তঃফেরত ৩,০০০ টাকা ।
ক) মিঃ হাসিবের প্রারম্ভিক মূলধনের পরিমাণ কত টাকা ?
খ)   উপরোক্ত তথ্যদি হতে  সম্পদ ও দায় জাতীয়  হিসাবসমূহের খতিয়ান  প্রস্তুত কর ।
গ)  উপরোক্ত তথ্য অবলম্বনে যে কোন চারটি নামিক হিসাব জাতীয় খতিয়ান প্রস্তুত কর

👆খতিয়ান হতে জাবেদা এবং জাবেদা হতে পূন:রায় খতিয়ান প্রস্তুত সংক্রান্ত: 





নির্দেশনায়: 
মো: সিরাজুল ইসলাম
বিবিএ (অনার্স) এমবিএ হিসাববিজ্ঞান। 
প্রভাষক, হিসাববিজ্ঞান
বরিশাল সরকারি মডেল স্কুল এন্ড কলেজ। 

Theme images by fpm. Powered by Blogger.