হিসাববিজ্ঞান খতিয়ান বাই সিরাজ স্যার:
হিসাববিজ্ঞান
খতিয়ান সংক্রান্ত সৃজনশীল সমস্যার সমাধান:
নিম্নের ভিডিওগুলি ভালোভাবে দেখলে খতিয়ান সংক্রান্ত সৃজনশীল সমস্যার সমাধান করতে পারবে:
নিম্নলিখিত সৃজনশীল সমস্যার সমাধান পরবর্তীতে আপলোড করা হবে:
সমস্যা : ১ জনাব তারেক একজন খুচরা ব্যবসায় তিনি দু-তরফা দাখিলা পদ্ধতিতে হিসাব সংরক্ষণ
করে থাকেন। চলতি মাসে তার ব্যবসায়ের লেনদনে ছিল নিম্নরুপঃ
২০১৩ এপ্রিল ১ নগদ ৫০,০০০ টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করা হল।
” ৪ হেলেনের নিকট হতে ক্রয় ১২,০০০ টাকা।
” ৭ পাপনের নিকট পণ্য বিক্রয় ৩,০০০ টাকা।
” ১২ নগদে পণ্য বিক্রয় ১৫,০০০ টাকা।
” ১৪ দেনাদারের নিকট হতে নগদ প্রাপ্তি ২,০০০ টাকা।
” ১৭ পাওনাদারকে প্রদত্ত হল ৩,০০০ টাকা।
ক) নগদান হিসাবের সমাপনী জের কত টাকা ?
খ) জনাব তারেক এর উপরোক্ত তথ্য অবলম্বনে জাবেদা প্রস্তুত কর ।
গ) চলমান জের ছক ব্যবহার করে উপরোক্ত তথ্য অবলম্বনে সংশ্লিষ্ট খতিয়ান প্রস্তুত কর ।
সমস্যা : ২ জনাব সাদ এর ব্যবসায়ের জানুয়ারি মাসের কিছু লেনদেন নিম্নে প্রদত্ত হল :
২০১৩ জানু- ২ কমিশন পাওয়া গেল ১,০০০ টাকা।
” ৫ ভাড়া বাবদ প্রদত্ত হল ১,৫০০ টাকা।
” ১১ বেতন বাবদ প্রদান ১,২০০ টাকা।
” ১৪ নগদ বিক্রয় ৫,০০০ টাকা।
” ১৭ নগদ ক্রয় ৬,০০০ টাকা।
” ৩০ বিজ্ঞাপন বাবদ প্রদান ৩,০০০ টাকা।
ক) জানুয়ারী ৩১ তারিখে নগদান হিসাবের জের কত টাকা ?
খ) জনাব সাদ এর হিসাব বইতে উপরোক্ত লেনদেন অবলম্বনে জাবেদা প্রস্তুত কর।
গ) জনাব সাদ এর হিসাব বইতে নগদান হিসাব ব্যতীত অন্যান্য খতিয়ান প্রস্তুত কর।
সমস্যা -৩: ২০১৩ সালের ১ জানুয়ারি সাকিব এন্ড সন্স নগদ ৫০,০০০ টাকা ও ১,০০০ টাকার পণ্য নিয়ে
কারবার আরম্ভ করেন। উক্ত মাসে ব্যবস নিম্নলিখিত লেনদেন সম্পন্ন হয়ঃ
২০১৩ জানু- ২ ২০,০০০ টাকার মাল ক্রয় করে ১৮,০০০ টাকা নগদ প্রদান করা হল।
” ৩ ধারে মাল বিক্রয় করা হলো ১৫,০০০ টাকা।
” ১০ মাল ফেরত পাওয়া গেল ৫,০০০ টাকা।
” ১৫ ব্যক্তিগত ব্যবহারের জন্য পণ্য উত্তোলন করা হলো ১,২০০ টাকা।
” ৩১ কর্মচারীদের বেতন প্রদান করা হলো ১,২০০ টাকা।
ক) জানুয়ারী ৩১ তারিখে নীট ক্রয়ের পরিমাণ কত টাকা
খ) জনাব সাকিব এন্ড কোং এর হিসাব বইতে উপরোক্ত তথ্য অবলম্বনে জাবেদা প্রস্তুত কর ।
গ) জনাব সাকিব এন্ড কোং এর হিসাব বইতে ক্রয় হিসাব ব্যতীত অন্যান্য হিসাবগুলি প্রস্তুত কর
উত্তর: ক) নীট ক্রয়ের পরিমাণ ১৯,৮০০ টাকা
সমস্যা : ৪ জনাব শিশির একজন খুচরা ব্যবসায়ের চলতি মাসে তার ব্যবসায়ের লেনদনে ছিল নিম্নরুপঃ
২০১৩ এপ্রিল -১ নগদ ৫,০০০ টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করা হল।
” ৪ সোহেলের নিকট হতে ক্রয় ৩০০ টাকা।
” ৭ পল্লবের নিকট পণ্য বিক্রয় ৩৫০ টাকা।
” ১২ নগদে পণ্য বিক্রয় ১৫০ টাকা।
” ১৪ পল্লবের নিকট হতে নগদ প্রাপ্তি ৩৫০ টাকা।
” ১৭ সোহেলকে প্রদত্ত হল ৩০০ টাকা।
ক) নগদান হিসাবের সমাপনী জের কত টাকা ?
খ) জনাব শিশিরের উপরোক্ত তথ্য অবলম্বনে জাবেদা প্রস্তুত কর ।
গ) টি ছক ব্যবহার করে জনাব শিশিরের উপরোক্ত তথ্য অবলম্বনে সংশ্লিষ্ট খতিয়ান প্রস্তুত কর ।
উত্তর: ক) নগদান হিসাবের জের ৫,২০০ টাকা ।
সমস্যা -৫: ২০১৩ সালের ১ লা জুলাই তারিখে মিঃ সাগর নগদ ৪০,০০০ টাকা এবং ৫,০০০ টাকা মুল্যের যন্ত্রপাতি নিয়ে ব্যবসা আরম্ভ করলেন। উক্ত মাসে তার ব্যবসায়ের লেনদেনগুলো নিম্নরূপ ঃ
” ৫ ব্যাংকে হিসাব খোলা হয় ১০,০০০ টাকা
” ৭ হাসিদের নিকট হতে নগদে ক্রয় ৩,৫০০ টাকা
” ১১ কারবার হতে উত্তোলন ২,০০০ টাকা
” ২২ বিক্রিত পণ্য ফেরত আসলো ১,০০০ টাকা
” ৩০ বেতন প্রদান ২,০০০ টাকা টাকা
ক) প্রারম্ভিক মূলধনের পরিমাণ কত টাকা ?
খ) মিঃ সাগরের হিসাব বইতে উপরোক্ত তথ্য অবলম্বনে জাবেদা প্রস্তুত কর ।
গ) মিঃ সাগরের হিসাব বইতে যে কোন চারটি খতিয়ান প্রস্তুত কর
উত্তর: ক) প্রারম্ভিক মূলধনের পরিমাণ ৪৫,০০০ টাকা
সমস্যা : ৬। জনাব নাজিয়া ২০১৩ সালের ১ লা জুন তারিখে নগদ ২,৬০,০০০ টাকা ,১,০০,০০০ টাকার আসবাবপত্র এবং ৫০,০০০ টাকা ঋণ নিয়ে ব্যবসায় আরম্ভ করেন । উক্ত মাসের তার অন্যান্য লেনদেন ছিল নিম্নরূপ ঃ
২০১৩ ইং জুন- ৫ বাবুল ট্রেডার্সেরে নিকট হতে পণ্য ক্রয় ২১ ০০০ টাকা;
জুন ১২ জাহিদ ট্রেডার্সেরে নিকট পণ্য বিক্রয় ৩০,০০০ টাকা;
জুন ১৫ বাবুল ট্রেডার্সেরে নিকট পণ্য ফেরত প্রদান ১ ০০০ টাকা ।
জুন ১৮ জাহিদ ট্রেডার্সেরে নিকট হতে পূর্ণ নিষ্পত্তিতে প্রপ্তি ২৮,০০০ টাকা;
ক) জুন ৩০ তারিখে পাওনাদার বাবুল হিসাব এর সমাপনি জের কত টাকা ?
খ) জনাব নাজিয়ার হিসাব বইতে উপরোক্ত লেনদেনের মাধ্যমে জাবেদা প্রস্তুত কর ।
গ) উপরোক্ত তথ্য অবলম্বনে যে কোন চারটি খতিয়ান প্রস্তুত কর।
উত্তর: ক) বাবুল হিসাবের সমাপনি জের ২০,০০০ টাকা।
সমস্যা : ৭ জনাব প্রান্ত তার ব্যবসায়ের বিভিন্ন প্রকার লেনদেনগুলো জাবেদায় লিপিবদ্ধ করার পাশাপাশি খতিয়ান প্রস্তুত করে থাকেন ।
২০১৩ জুন- ১ জনাব প্রান্ত এর প্রারম্ভিক উদ্বৃত্তসমূহ ছিল নিম্নরুপ
হাতে নগদ ৭০,৫০০ টাকা, ব্যাংক জমা ৩০,০০০ টাকা এবং আসবাবপত্র ২০,০০০ টাকা ।
তার ব্যবসায়ের ২০১৩ সালের জুন মাসের অন্যান্য কিছু লেনদেন নিম্নে প্রদত্ত হল :
” ৩ চেক দ্বারা একটি আলমারি ক্রয় ১০,০০০ টাকা।
” ১৬ ব্যাংক হতে নগদ উত্তোলন করা হল ৬,০০০ টাকা
” ২৮ আসবাবপত্রের অবচয় ধার্য হল ১,০০০ টাকা ।
ক) নীট স্থায়ী সম্পদের পরিমাণ কত ?
খ) জনাব প্রান্ত এর ব্যবসায়ের উপরোক্ত লেনদেন অবলম্বনে জাবেদা প্রস্তুত কর ।
গ) জনাব প্রান্ত এর ব্যবসায়ের মূলধন হিসাব ব্যতীত অন্যান্য খতিয়ান প্রস্তুত কর ।
উত্তর : ক. ২৯,০০০ টাকা।
সমস্যা :৮ আদনান ২০১৩ সালের ১লা মার্চ তারিখে নগদ ৭০,০০০ টাকা নিয়ে ব্যবসায় আরম্ভ করলেন। তার লেনদেনগুলো নিম্নরূপ:
২০১৩ মার্চ ৩ নগদে আসবাবপত্র ক্রয় ১১,০০০ টাকা।
” ৪ কামালের নিকট পণ্য বিক্রয় ৪৮,০০০ টাকা।
” ১১ রূপালী ব্যাংকে হিসাব খোলা হল ১০,০০০ টাকা।
” ২৯ ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন ১,০০০ টাকা।
” ৩১ আয়কর প্রদত্ত হল ১,৫০০ টাকা।
ক) মালিকানা সত্বের পরিমাণ নির্ণয় কর।
খ) জনাব আদনানের হিসাব বইতে নগদান হিসাব ,আসবাবপত্র হিাসাব ও বিক্রয় হিসাব প্রস্তুত কর ।
গ) জনাব আদনানের হিসাব বইতে অবশিষ্ট অন্যান্য খতিয়ানগুলো প্রস্তুত কর ।
সমস্যা : ৯। ২০১৩ সালের ১লা জুলাই তারিখে সাজেদুল নগদ ৫০,০০০ টাকা নিয়ে হিসাবকাল শুরু করে। উক্ত মাসের অন্যান্য লেনদেনগুলো নিম্নরূপ ছিল:
২০১৩ জুলাই- ৩ ব্যাংকে জমা দেয়া হল ৩,০০০ টাকা।
” ৫ ধারে মাল ক্রয় করা হল ১৫,০০০ টাকা।
” ৭ ধারে মাল বিক্রয় করা হল ২৫,০০০ টাকা।
” ১৫ কাগজ, কালি ও কার্বন ক্রয় করা হল ১,০০০ টাকা।
” ১৬ পাওনাদারকে পরিশোধ করা হল ১০,০০০ টাকা।
” ৩১ কর্মচারীদের বেতন দেয়া হল ১০,০০০ টাকা।
ক) ) মালিকানা সত্বের পরিমাণ নির্ণয় কর।
খ) উপরোক্ত তথ্য অবলম্বনে নগদান হিসাব ,ব্যাংক হিসাব ,দেনাদার হিসাব ও পাওনাদার হিসাব প্রস্তুত কর ।
গ) উপরোক্ত তথ্য অবলম্বনে অবশিষ্ট অন্যান্য খতিয়ান প্রস্তুত কর।
সমস্যা : ১০। মিঃ হাসিব ২০১৩ সালের ১ লা জানুয়ারি তারিখে ৫০,০০০ টাকা নগদ এবং ২০,০০০ টাকা ঋণ নিয়ে ব্যবসায় আরম্ভ করেন । তার ব্যবসায়ের অন্যান্য লেনদেন ছিল নিম্ন রূপ ঃ
জানুয়ারি ৫ বাকিতে মাল ক্রয় ২৫,০০০ টাকা ।
’’ ১০ মাল বিক্রয় করা হল ৩০,০০০ টাকা ।
’’ ১৫ বহিঃফেরত ২,০০০ টাকা
’’ ২৫ বাকিতে বিক্রয় ২০,০০০ টাকা ।
’’ ৩০ আন্তঃফেরত ৩,০০০ টাকা ।
ক) মিঃ হাসিবের প্রারম্ভিক মূলধনের পরিমাণ কত টাকা ?
খ) উপরোক্ত তথ্যদি হতে সম্পদ ও দায় জাতীয় হিসাবসমূহের খতিয়ান প্রস্তুত কর ।
গ) উপরোক্ত তথ্য অবলম্বনে যে কোন চারটি নামিক হিসাব জাতীয় খতিয়ান প্রস্তুত কর
👆খতিয়ান হতে জাবেদা এবং জাবেদা হতে পূন:রায় খতিয়ান প্রস্তুত সংক্রান্ত:
নির্দেশনায়:
মো: সিরাজুল ইসলাম
বিবিএ (অনার্স) এমবিএ হিসাববিজ্ঞান।
প্রভাষক, হিসাববিজ্ঞান
বরিশাল সরকারি মডেল স্কুল এন্ড কলেজ।