Banner

ব্যাংক সমন্বয় বিবরণী বাই সিরাজ স্যার:

 


এই অধ্যায় এর বিভিন্ন অংকের সমাধানের জন্য নিম্নের অপশনে ক্লিক করতে হবে। 

👉ক্লাস নং ১ ::ব্যাংক সমন্বয় বিবরণীর ধারণা.নগদান বই এবং ব্যাংক বিবরণী 

👉 ক্লাস নং ২: নগদান বই এবং ব্যাংক বিবরণীর জেরের মধ্যে গরমিলের কারণ।

👉 ক্লাস নং ৩: ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতের নিয়ম।

👉 ক্লাস নং-৪:কোন কোন লেনদেন যোগ হবে এবং কোনগুলো বিয়োগ হবে

👉 ক্লাস নং-৫: ব্যাংক সমন্বয় বিবরণীর সকল লেনদেন এর একটি ব্যাপক উদাহণ

👉 ক্লাস নং-৬: ব্যাংক সংক্রান্ত লেনদেনের জাবেদা প্রস্তুতের নিয়ম 









বিগত বছরের বোর্ড প্রশ্নসমূহের সমাধান প্রতিটি প্রশ্নের নিচে দেয়া হবে।

প্রশ্ন ১ | ঢাকা বোর্ড ২০১৯

জনাব রহমানের হিসাব বই হতে ৩১ ডিসেম্বর ২০১৮ তারিখে নিম্নলিখিত তথ্যসমূহ নেওয়া হয়েছে :

(১) নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত ৭০,০০০ টাকা।

(২) ৫,০০০ টাকার ইস্যুকৃত একটি চেক পরিশোধের জন্য এখনও ব্যাংকে উপস্থাপিত হয় নি।

(৩) ১০,০০০ টাকার একটি চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে, কিন্তু ব্যাংক কর্তৃক এখনো আদায় হয়নি

(৪) দেনাদার কর্তৃক সরাসরি ১৫,০০০ টাকা ব্যাংকে জমা দেওয়া হয়েছে, কিন্তু নগদান বইতে লিপিবদ্ধ হয় নি

(৫) ইস্যুকৃত চেক ব্যাংক কর্তৃক প্রত্যাখ্যান ৩,০০০ টাকা।

(৬) ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় ২,০০০ টাকা যা নগদান বইতে লিপিবদ্ধ হয়নি।

(৭) ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ ১০০ টাকা এবং ব্যাংক সুদ ২০০ টাকা নগদান বইতে লিপিবদ্ধ হয় নি।

ক. ব্যাংক বিবরণীতে লেখা হয়নি এরূপ লেনদেনের তালিকা তৈরি কর।

খ. উপরিক্ত তথ্যাবলি হতে একটি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত কর।

গ. ৪, ৫, ৬, এবং ৭ নং লেনদেনসমূহের জাবেদা দাখিলা দাও।

👉উপরের প্রশ্নের সমাধান


প্রশ্ন ২ | রাজশাহী বোর্ড ২০১৯

২০১৮ সালের ৩১শে ডিসেম্বর তারিখে মিশু ট্রেডার্সের নগদান বই ও ব্যাংক বিবরণীর গরমিলের কারণসমূহ নিম্নে বর্ণিত হলো

 (১) নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্তের পরিমাণ (৩১-১২-২০১৮) ৪০,০০০ টাকা।

(২) ব্যাংক কর্তৃক পাওনাদার শাহানাজকে ২০,০০০ টাকা পরিশোধ করা হয়েছে যা নগদান বইয়ে লিপিবদ্ধ হয়নি।

 (৩) দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমাদান ৮,০০০ টাকা নগদান বইয়ে লেখা হয়নি।

(৪) আদায়ের জন্য ব্যাংকে ৫,০০০ টাকার চেক জমা দেওয়া হয়েছিল কিন্তু ৩১ ডিসেম্বর তারিখের মধ্যে তা ব্যাংক কর্তৃক আদায় হয়নি।

(৫) ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ ২,৫০০ টাকা নগদান বইয়ে লেখা হয়নি।

(৬) ২,০০০ টাকা, ৩,৫০০ টাকা ও ৫,০০০ টাকার তিনখানি চেক ইস্যু করা হয়েছিল কিন্তু ৫,০০০ টাকার চেকটি যথাযথভাবে ব্যাংকে পরিশোধের জন্য উপস্থাপিত হয়েছে।

ক. ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি এর পরিমাণ নির্ণয় কর।

খ. ২, ৩, ৪ ও ৫নং দফাগুলোর জাবেদা দাখিলা দেখাও। (ব্যাখ্যার প্রয়োজন নেই)

গ. ২০১৮ সালের ৩১ ডিসেম্বর তারিখে মিশু ট্রেডার্স এর ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি কর।

👉উপরের প্রশ্নের সমাধান


প্রশ্ন ৩| যশোর বোর্ড ২০১৯

২০১৮ সালের ৩১ ডিসেম্বর তারিখে জামান ট্রেডার্সের নগদান বইয়ের ডেবিট উদ্বৃত্ত ১,২০,০০০ টাকা। কিন্তু উহা পাস বইয়ের উদ্বৃত্তের সাথে মিলে নাই। সমস্ত হিসাব যাচাই করে নিম্নের পার্থক্য পাওয়া গেল—

(১) ২৮,০০০ টাকার পাঁচটি চেক এবং ২২,০০০ টাকার একখানি প্রাপ্য বিল আদায়ের জন্য ব্যাংকে জমা দেয়া হয় কিন্তু ব্যাংক কর্তৃক ৩১ ডিসেম্বর পর্যন্ত আদায় হয়নি।

(২) ১৮,০০০ টাকার একখানি প্রাপ্য বিল ব্যাংক থেকে বাট্টা করা হয় ১৬,৮০০ টাকায় কিন্তু নগদান বইতে উহা পূর্ণমূল্যে লিপিবদ্ধ করা হয়।

(৩) ব্যাংক কর্তৃক ১৫,০০০ টাকার প্রদেয় বিল পরিশোধিত হয়েছে কিন্তু নগদান বইতে লিপিবদ্ধ হয় নাই।

(৪) খরিদ্দার সরাসরি ২০,০০০ টাকা ব্যাংকে জমা দিয়েছে যাহা নগদান বইতে লিপিবদ্ধ হয় নাই।

(৫) ১০,০০০ টাকার চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেয়া হয়েছিল কিন্তু নগদান বইতে লিপিবদ্ধ হয় নাই।

(৬) ৫০,০০০ টাকার তিনখানি চেক সরবরাহকারীদের নামে ইস্যু করা হয়েছিল যার মধ্যে ৪৫,০০০ টাকার দুইখানি চেক পরিশোধিত হয়েছে।

(৭) ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ ১,৫০০ টাকা এবং ধার্যকৃত কমিশন ১,০০০ টাকা যা নগদান বইতে লিপিবদ্ধ হয় নাই।

ক. নগদান বইতে লিপিবদ্ধ হয়নি এরূপ লেনদেনের মোট টাকার পরিমাণ কত? 

খ উপরিউক্ত তথ্য হতে একটি ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি কর।

গ. ৪ ৫ এবং ৭ নং দফার আমানতকারীর বইতে জাবেদা দাখিলা দাও।

👉 উপরোক্ত প্রশ্নের সমাধান:


প্রশ্ন ৪ | কুমিল্লা বোর্ড ২০১৯

নিম্নলিখিত তথ্যাবলি ৩১ মার্চ, ২০১৮ তারিখে জনাব জাহিনের হিসাব বই থেকে নেওয়া হয়েছে—

(১) ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত ৮,০০০ টাকা

(২) জমাকৃত চেক যা ব্যাংক ক্রেডিট করেনি ১,৫০০ টাকা ।

(৩) ইস্যুকৃত চেক যা ব্যাংকে উপস্থাপিত হয়নি ৩,৭৫০ টাকা।

(৪) ব্যাংক জমাতিরিক্তের সুদ যা নগদান বইতে লেখা হয়নি ১০০ টাকা।

(৫) ব্যাংক চার্য ২৫ টাকা যা নগদান বইতে লেখা হয়নি।

(৬) ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায় যা নগদান বইতে লেখা হয়নি ৭৫০ টাকা।

(৭) ব্যাংক কর্তৃক জীবন বিমার প্রিমিয়াম প্রদান ৩০০ টাকা।

ক. ব্যাংক কর্তৃক ডেবিটকৃত টাকার পরিমাণ নির্ণয় কর।

খ. ৩১ মার্চ তারিখে ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি কর।

গ. ৪ থেকে ৭ পর্যন্ত লেনদেনগুলোর জাবেদা দাখিলা দাও।

👉 উপরোক্ত প্রশ্নের সমাধান:


 প্রশ্ন ৫ | চট্টগ্রাম বোর্ড ২০১৯

গোমতী ট্রেডার্সের ২০১৮ সালের ৩১ ডিসেম্বর তারিখে ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংকে জমার পরিমাণ ছিল ৫০,০০০ টাকা। কিন্তু উক্ত উদ্বৃত্তের সাথে নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্তের গরমিল পরিলক্ষিত হয়। গরমিলের নিম্নোক্ত কারণসমূহ পাওয়া যায়

(১) দেনাদারের নিকট হতে প্রাপ্ত ৩,০০০ টাকা ও ৪,৫০০ টাকা মূল্যের দুটি চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেয়া হয়েছিল। কিন্তু ৩১

ডিসেম্বরের মধ্যে শুধু প্রথম চেকটি ব্যাংক কর্তৃক আদায় হয়েছে।

(২) প্রাপ্য হিসাবের ৪,০০০ টাকা সরাসরি ব্যাংক কর্তৃক আদায় হয়েছে, যা নগদান বইতে লেখা হয়নি।

(৩) ইস্যুকৃত চেক এখনও ব্যাংকে উপস্থাপিত হয়নি ৬,৫০০ টাকা

(৪) বিজ্ঞাপন খরচের জন্য ২,৫০০ টাকার চেক ইস্যু করে ভুলে নগদান বইতে লেখা হয়নি।

 (৫) ব্যাংক জমার সুদ ৫০০ টাকা এবং ব্যাংক চার্জ ২৫০ টাকা নগদান বইতে লেখা হয়নি।

ক. নগদান বইতে লেখা হয়নি এমন দফার সমষ্টি নির্ণয় কর।

খ. উপর্যুক্ত তথ্যের ভিত্তিতে একটি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত কর।

গ. ২.৪ ও ৫ নং লেনদেনগুলোর জন্য গোমতী ট্রেডার্সের হিসাবের বইতে প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও।

👉 উপরোক্ত প্রশ্নের সমাধান:


 প্রশ্ন ৬ | বরিশাল বোর্ড ২০১৯

জনাব সাজিদ একজন ব্যবসায়ী। ২০১৮ সালের ৩১ ডিসেম্বর তারিখে তার ব্যবসায়ের ব্যাংক হিসাব এবং নগদান বহি পর্যালোচনা কর নিম্নলিখিত তথ্যাবলি পাওয়া গেল :

(i) নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত ৩২,৫০০ টাকা কিন্তু ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত ২৯,৫০০ টাকা।

 (ii) পাওনাদার বরাবর ইস্যুকৃত মোট ৬০,০০০ টাকার তিনটি চেকের মধ্যে ৪৫,০০০ টাকার দুটি চেক ডিসেম্বর মাসে ব্যাংক কর্তৃক পরিশোধিত হয়েছে।

(ii) দেনাদারের নিকট হতে প্রাপ্ত ৪৫,০০০ টাকার দুটি চেক এবং ২০,০০০ টাকার একটি প্রাপ্য বিল ব্যাংকে জমা দেওয়া হলেও এই হিসাব বছরে শুধু প্রাপ্য বিলের টাকা ব্যাংক কর্তৃক আদায় হয়েছে।

(iv) ৩,০০০ টাকার একখানা প্রাপ্য বিল ২,৫০০ টাকায় বাটা করা হলেও নগদান বইতে পূর্ণ মূল্যে লিপিবদ্ধ করা হয়েছে।

(v) বিনিয়োগের সুদ ১৫,৫০০ টাকা ব্যাংক কর্তৃক সরাসরি আদায় হয়েছে কিন্তু নগদানভুক্ত হয় নি।

(vi) আদায়ের জন্য ৫,৫০০ টাকার চেক ব্যাংকে জমা দিলেও তা নগদানভুক্ত হয়নি।

(vii) ব্যাংক জমার সুদ ১,০০০ টাকা এবং ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ ২,৫০০ টাকা নগদানভুক্ত হয়নি।

ক. ব্যাংক কর্তৃক অপরিশোধিত চেক এবং অনাদায়ি চেকের পরিমাণ নির্ণয় কর।

খ. প্রচলিত পদ্ধতি অবলম্বন করে একখানা ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত কর।

গ. উপরের তথ্য হতে আমানতকারীর বইতে iii, iv, vও vi নং দফাগুলোর জাবেদা দাখিলা দাও।

👉 উপরোক্ত প্রশ্নের সমাধান:


প্রশ্ন ৭ | দিনাজপুর বোর্ড ২০১৯

মহুয়া এন্টারপ্রাইজের ২০১৮ সালের ৩১ ডিসেম্বর তারিখে ব্যাংকসংক্রান্ত তথ্যাবলি নিম্নরূপ :

(১) নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত ৩০,৮০০ টাকা। 

(২) একজন পাওনাদারকে ১৫,০০০ টাকার চেক ইস্যু করা হলেও চেকখানা এখনও ব্যাংকে উপস্থাপিত হয় নি। 

(৩) আদায়ের জন্য জমাকৃত চেক ১০,০০০ টাকা, যা এখনো আদায় হয় নি।

(৪) একজন খরিদ্দার সরাসরি ব্যাংকে ১২,০০০ টাকার চেক জমা দিলেও যা এখনো নগদান বইতে লেখা হয় নি।

(৫) দেনাদারের কাছ থেকে প্রাপ্ত চেক ব্যাংকে জমা হলেও পরবর্তীতে ৫.০০০ টাকার চেকখানা প্রত্যাখ্যাত হয়েছিল যা হিসাবভুক্ত হয় নি।

(৬) ব্যাংক থেকে একখানা ৪,০০০ টাকার প্রদেয় বিল পরিশোধ করা হলেও নগদান বইতে লেখা হয় নি।

(৭) ব্যাংক কর্তৃক মঞ্জুরীকৃত সুদ ৪০০ টাকা।”

ক. আমানতকারীর নগদান বইতে লেখা হয়নি তার পরিমাণ নির্ণয় কর।

খ. উপরের তথ্যাবলির আলোকে প্রচলিত পদ্ধতিতে একখানা ব্যাংক জমার সমন্বয় বিবরণী প্রস্তুত কর

গ. ৪, ৫, ৬ এবং ৭নং দফাগুলো আমানতকারীর হিসাব বইতে জাবেদা দাখিলা দাও। (ব্যাখ্যার প্রয়োজন নাই)

👉 উপরোক্ত প্রশ্নের সমাধান:


 প্রশ্ন | ঢাকা, যশোর, সিলেট ও দিনাজপুর বোর্ড ২০১৮

২০১৭ সালের ৩১ মার্চ তারিখে সমিহ রহমানের তথ্যাবলি পড় এবং নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :

(১) পাস বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত ৪৪,৪০০ টাকা।

(২) ৩,০০০ টাকার ১টি প্রাপ্যবিল ২,৪০০ টাকায় ব্যাংকে বাট্টা করা হয়েছে। মেয়াদ শেষ হওয়ায় বিলটি প্রত্যাখ্যাত হয়েছিল, যার জন্য নগদান বইতে কোনো দাখিলা দেওয়া হয়নি।

(৩) সমিহ রহমান ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে ৩,০০০ টাকা উত্তোলন করেছেন কিন্তু তা নগদানভুক্ত হয়নি।

(৪) চেক কাটা হয়েছে, কিন্তু ভাঙানো হয়নি ১১,৪০০ টাকা।

(৫) ব্যাংক কর্তৃক ৬,৬০০ টাকার একখানা বিলের বিপরীত ৬,০০০ টাকা আদায় করেছে। কিন্তু উক্ত বিলের সম্পূর্ণ মূল্য দ্বারা নগদানভুক্ত হয়েছে।

(৬) ব্যাংক কর্তৃক মঞ্জুরীকৃত সুদ ১,০০০ টাকা এবং ব্যাংক কর্তৃক কর্তনকৃত ব্যাংক চার্জ ১,০০০ টাকা।

(৭) ব্যাংক একজন পাওনাদারকে ৬,০০০ টাকা পরিশোধ করেছে, যা নগদানভুক্ত হয়নি।

(৮) ব্যাংক লভ্যাংশ আদায় করেছে ৬,৬০০ টাকা, যা নগদানভুক্ত হয়নি।

👉 উপরোক্ত প্রশ্নের সমাধান:


 প্রশ্ন ৯ | রাজশাহী, কুমিল্লা, চট্টগ্রাম ও বরিশাল বোর্ড ২০১৮

জনাব তাসনিমের হিসাব বই হতে ৩১ ডিসেম্বর ২০১৭ তারিখে নিম্নলিখিত তথ্যসমূহ নেওয়া হয়েছে :

নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত ৫০,০০০ টাকা ২. ১৫,০০০ টাকার ইস্যুকৃত একটি চেক পরিশোধের জন্য এখনও ব্যাংকে উপস্থাপিত হয়নি।

৩. ২০,০০০ টাকার একটি চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে কিন্তু ব্যাংক কর্তৃক এখনও আদায় হয়নি।

8. ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় ৫,০০০ টাকা যা নগদান বইতে লৈখা হয় 1

৫. ব্যাংক কর্তৃক প্রদেয় হিসাবের ১০,০০০ টাকা পরিশোধ যা নগদান বইতে লেখা হয়নি।

৬. ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসাবের ২,৫০০ টাকা সরাসরি আদায় যা নগদান বইতে লেখা হয়নি।

৭. ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ ৫০০ টাকা যা নগদান বইতে লেখা হয়নি।

ক. ব্যাংক বিবরণীতে লেখা হয়নি এরূপ লেনদেনের মোট টাকার পরিমাণ কত?

খ. ব্যাংক বিবরণীতে লিপিবদ্ধ হয়েছে এরূপ লেনদেনসমূহের জাবেদা দাখিলা দাও। 

গ. উপরিউক্ত তথ্যাবলি হতে একটি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত কর।

👉 উপরোক্ত প্রশ্নের সমাধান:


প্রশ্ন ১০ | ঢাকা বোর্ড ২০১৭

আলম ব্রাদার্স-এর ব্যাংকসংক্রান্ত তথ্যাবলি নিম্নরূপ :

(১) নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত (৩১-১২-১৫) ২০,০০০ টাকা ।

(২) জমাকৃত চেক কিন্তু ব্যাংক বিবরণীতে ক্রেডিট করা হয়নি ৩,০০০ টাকা । 

(৩) ইস্যুকৃত চেক যা ব্যাংকে উপস্থাপন করা হয়নি ২,০০০ টাকা

(8) ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ ৫০ টাকা।

(৫) ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ ৪০ টাকা।

(৬) ব্যাংকে জমাকৃত চেক অমর্যাদাকৃত হয়ে ফেরত এসেছে ২,০০০ টাকা।

 (৭) দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা ৫,০০০ টাকা, যা নগদান বইতে লেখা হয়নি ।

(৮) আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত চেক যা আদায় হয়নি ৩,০০০ টাকা।

(৯) ব্যাংক প্রদেয় বিলের অর্থ পরিশোধ করেছে, যা নগদান বইতে লেখা হয়নি ৫০০ টাকা ।

ক. ব্যাংক যত টাকার ডেবিট মেমোরেন্ডাম ইস্যু করেছে তার পরিমাণ নির্ণয় কর।

খ. ১, ২, ৩, ৪ ও ৫নং লেনদেন দ্বারা একটি ব্যাংক জমার সমন্বয় বিবরণী তৈরি কর।

গ. ৪, ৫, ৬ ও ৭নং লেনদেন দ্বারা জাবেদা প্রস্তুত কর। (ব্যাখ্যার প্রয়োজন নেই)

👉 উপরোক্ত প্রশ্নের সমাধান:


প্রশ্ন ১১ | রাজশাহী বোর্ড ২০১৭

২০১৬ সালের ৩০ জুন তারিখে পিয়াস স্টোরের নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত ৮৫,০০০ টাকা। ব্যাংক বিবরণী অনুযায়ী উক্ত উদ্বৃত্ত

সঠিক ছিল না। হিসাব যাচাই করে নিম্নোক্ত পার্থক্যগুলো পাওয়া যায়—

(1) দেনাদারের নিকট হতে প্রাপ্ত ৩৫,০০০ টাকার চেক আদায়ের ব্যাংকে জমা কিন্তু ব্যাংক কর্তৃক ৩০ জুন পর্যন্ত আদায় হয়নি।

(২) বিনিয়োগের সুদ ৫,০০০ টাকা ব্যাংক কর্তৃক আদায়, কিন্তু এখনো নগদান বইতে লেখা হয়নি।

(৩) ব্যাংক কর্তৃক ১৫,০০০ টাকার প্রদেয় বিল পরিশোধ কিন্তু ৩০ জুন পর্যন্ত নগদান বইতে লেখা হয়নি।

(৪) পাওনাদারকে পরিশোধের জন্য ২০,০০০ টাকার চেক ইস্যু করা হয় কিন্তু ব্যাংক কর্তৃক এখনো পরিশোধ হয়নি।

(৫) ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ ২,০০০ টাকা এবং ধার্যকৃত কমিশন ১,০০০ টাকা যা নগদান বইতে লেখা হয়নি ।

ক. ব্যাংক বিবরণীতে লেখা হয়নি, এমন এন্ট্রিগুলো চিহ্নিত কর।

খ. ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি কর।

গ. ২, ৩ ও ৫ নং লেনদেনগুলোর জাবেদা দাও।

👉 উপরোক্ত প্রশ্নের সমাধান:



প্রশ্ন ১২ | কুমিল্লা বোর্ড ২০১৭

নিম্নলিখিত তথ্যাদি মি. রাজিবের হিসাব বই থেকে ৩১ ডিসেম্বর, ২০১৬ তারিখে নেওয়া হয়েছে :

(১) ব্যাংক বিবরণী অনুযায়ী জমাতিরিক্ত উত্তোলন ১২,০০০ টাকা ।

 (২) ২,৫০০ টাকার একটি চেক জমা দেওয়া হয়েছে কিন্তু ব্যাংক বিবরণীতে ক্রেডিট করা হয়নি

(3) চেক ইস্যু করা হয়েছে কিন্তু ৩১ ডিসেম্বর, ২০১৬ এর পরে ব্যাংকে উপস্থাপন করা হয়েছে ২,৫০০ টাকা।

(8) ব্যাংক জমাতিরিক্তের সুদ ২০০ টাকা ব্যাংক বিবরণীতে ডেবিট করা হয়েছে কিন্তু নগদান বইয়ে লেখা হয়নি।

(৫) আদায়ের জন্য ৫,০০০ টাকার একখানা বিল ব্যাংকে প্রেরণ করা হয়েছে যা পরবর্তীতে প্রত্যাখ্যান হয়।

 (৬) ব্যাংক ২০০ টাকা সুদসহ ৪,০০০ টাকার একটি প্রদেয় বিল পরিশোধ করেছে কিন্তু নগদান বইতে লেখা হয়নি।

(৭) ব্যাংক কর্তৃক প্রাপ্য বিলে অর্থ আদায় ৭,০০০ টাকা।

ক. ব্যাংক কর্তৃক ডেবিটকৃত টাকার পরিমাণ নির্ণয় কর।

খ. ৩১ ডিসেম্বর, ২০১৬ তারিখে একটি ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি কর।

৪, ৫, ৬ এবং ৭নং লেনদেনগুলোর জন্য মি. রাজিবের বইতে জাবেদা দাখিলা দাও।

👉 উপরোক্ত প্রশ্নের সমাধান:


প্রশ্ন ১৩ | চট্টগ্রাম বোর্ড ২০১৭

মি. সুজন চৌধুরী একজন ব্যবসায়ী। ২০১৬ সালের ৩১ ডিসেম্বর তারিখে তার ব্যাংক হিসাব পর্যালোচনা করে নিম্নলিখিত তথ্যাবলি পাওয়া গেল : নগদান বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত ২৮,৫০০ টাকা এবং ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত ৪,৫০০ টাকা।

(1) পাওনাদার বরাবর ইস্যুকৃত মোট ৭০,০০০ টাকার তিনটি চেকের মধ্যে ৫০,০০০ টাকার চেক দুটি উক্ত মাসে ব্যাংক কর্তৃক পরিশোধিত হয়নি। (২) ২,৪০০ টাকার একখানা প্রাপ্য বিল ২,০০০ টাকায় বাট্টা করা হলেও নগদান বইতে পূর্ণ মূল্যে লিপিবদ্ধ হয়েছে।

(৩) দেনাদারের নিকট হতে প্রাপ্ত ১৬,৫০০ টাকার দুটি চেক এবং ১৫,৫০০ টাকার একটি প্রাপ্য বিল ব্যাংকে জমা দেওয়া হলেও এই অর্থবছরে আদায় হয়নি।

(৪) বিনিয়োগের সুদ ১২,৫০০ টাকা ব্যাংক কর্তৃক সরাসরি আদায় হয়েছে কিন্তু নগদানভুক্ত হয়নি।

(৫) আদায়ের জন্য ৫,০০০ টাকার চেক ব্যাংকে জমা দিলেও নগদানভুক্ত হয়নি।

ব্যাংক জমাতিরিক্তের সুদ ৬০০ টাকা এবং ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ ১,৫০০ টাকা নগদানভুক্ত হয়নি।

ক. ব্যাংক কর্তৃক অপরিশোধিত চেক এবং অনাদায়ি চেকের পরিমাণ নির্ণয় কর।

খ. প্রচলিত পদ্ধতি অবলম্বন করে একখানা ব্যাংক জমার সমন্বয় বিবরণী প্রস্তুত কর।

গ. উপরের তথ্য হতে আমানতকারীর হিসাব বইতে ২, ৪, ৫ এবং ৬ নং দফাগুলোর জাবেদা প্রস্তুত কর।

👉 উপরোক্ত প্রশ্নের সমাধান:


প্রশ্ন ১৪ | সিলেট বোর্ড ২০১৭

জনাব সুমামা আতিফ এর ৩১ ডিসেম্বর, ২০১৬ তারিখে ব্যাংক বিবরণীতে ব্যাংক জমা ২৫,৮০০ টাকা। নগদান পর্যালোচনায় নিম্নোক্ত বিষয়গুলো দেখা যায় :

(১) চেক জমা কিন্তু আদায় হয়নি ৫,৬০০ টাকা।

(২) ইস্যুকৃত চেক উপস্থাপন করা হয়নি ৮,০০০ টাকা।

(৩) পাওনাদারকে ইস্যুকৃত ২৪২৪ টাকার চেক নগদান বইতে ২৪৪২ টাকায় লিপিবদ্ধ করা হয়েছে।

(৪) অমর্যাদাকৃত চেক ২,৪০০ টাকা।

(৫) ২০১৬ সালের ব্যাংক সার্ভিস চার্জ ১,০০০ টাকা এবং তার ওপর ১৫% ভ্যাট।

(৬) ব্যাংক ২০০ টাকা কম লিখা হয়েছে।

(৭) প্রাপ্য মোট ৫,০০০ টাকা ও সুদ ২০০ টাকা ব্যাংক কর্তৃক আদায় এবং ব্যাংক এই বাবত ১৫০ টাকা আদায় খরচ ধার্য করে।

ক. ব্যাংক কর্তৃক ডেবিটকৃত অর্থের পরিমাণ নির্ণয় কর।

খ. একক জের পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি কর।

গ. জনাব সুমামা আতিফের বইতে প্রয়োজনীয় জাবেদা দাও।

👉 উপরোক্ত প্রশ্নের সমাধান:


প্রশ্ন ১৫ | বরিশাল বোর্ড ২০১৭

২০১৫ সালের ৩০ জুন তারিখে সাফা এন্ড কোং এর নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত ২০,০০০ টাকা কিন্তু ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্তের গরমিল পরিলক্ষিত হয়। অনুসন্ধানের পর উদ্বৃত্তের গরমিলের নিম্নলিখিত কারণসমূহ পাওয়া যায় :

(i) ৭,০০০ টাকা ও ৫,০০০ টাকার দুটি চেক ইস্যু করা হয়েছে কিন্তু ৩১ ডিসেম্বর তারিখের মধ্যে পরিশোধের জন্য ব্যাংকে ৭,০০০ টাকার চেকটি উপস্থাপিত হয়েছে।

(ii) ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায় ১,০০০ টাকা যা নগদান বইতে লেখা হয়নি।

(iii) আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত ৩,০০০ টাকার চেক ব্যাংক কর্তৃক আদায়।

(iv) দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা ৪,০০০ টাকা যা নগদান বইতে লেখা হয়নি।

(v) ব্যাংক ধার্যকৃত চার্জ ৩০০ টাকা এবং মঞ্জুরিকৃত সুদ ৮০০ টাকা নগদানভুক্ত হয়নি।

ক. ব্যাংক কর্তৃক আদায়কৃত টাকার পরিমাণ নির্ণয় কর।

(ii) (iii), (iv) ও (v) নং দফার জাবেদা দাখিলা দেখাও।

উপর্যুক্ত তথ্যের ভিত্তিতে একটি ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি কর।

👉 উপরোক্ত প্রশ্নের সমাধান:


প্রশ্ন ১৬ | দিনাজপুর বোর্ড ২০১৭

২০১৬ সালের ৩১ শে ডিসেম্বর তারিখে একজন ব্যবসায়ীর হিসাব বই থেকে নিম্নোক্ত তথ্যাবলি নেওয়া হয়েছে :

(১) ব্যাংক বিবরণী (পাস বই) অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত ২০,০০০ টাকা।

(২) ৮,৫০০ টাকার চেক ইস্যু করা হয়েছে যা ব্যাংকে উপস্থাপিত হয়নি।

(৩) ৬,৫০০ টাকার চেক ব্যাংকে জমা দেওয়া হয়েছে যা এখনও ব্যাংক কর্তৃক আদায় হয়নি।

(৪) দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমাদান ৪,০০০ টাকা যা নগদান বইতে লেখা হয়নি।

(৫) ব্যাংক প্রাপ্য বিলের টাকা আদায় করেছে ৩,০০০ টাকা যা নগদান বইতে লেখা হয়নি।

(৬) ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর ৪৫০ টাকা এবং ধার্যকৃত চার্জ ৫০০ টাকা নগদান বইতে লেখা হয়নি।

ক. ৪নং ও ৫নং দফার লেনদেনগুলোর জন্য আমানতকারীর বইতে জাবেদা দাও।

খ. কেবল ব্যাংক বিবরণীতে লেখা হয়েছে এমন লেনদেনসমূহের পরিমাণ নির্ণয় কর।

গ. উপর্যুক্ত লেনদেনগুলোর বিবেচনায় নিয়ে একটি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত কর।

👉 উপরোক্ত প্রশ্নের সমাধান:


প্রশ্ন ২৩ | সিলেট বোর্ড ২০১৯

নিম্নের তথ্যাবলি ২০১৮ সালের ৩১ ডিসেম্বর তারিখে শাহরিয়ার হিসাব বই থেকে নেয়া হয়েছে

(১) নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত ১,৩১,০০০ টাকা;

(২) চেক কাটা হয়েছে কিন্তু ভাঙ্গানো হয়নি ৭,০০০ টাকা।

(৩) ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসাবের নিকট হতে ৪,০০০ টাকা আদায় কিন্তু নগদান বইতে লেখা হয়নি।

(8) চেক জমা দেয়া হয়েছে কিন্তু আদায় হয়নি ২৫,০০০ টাকা।

(৫) ব্যাংক সুদ ৩,০০০ টাকা এবং বিনিয়োগের সুদ ৫,০০০ টাকা ব্যাংক কর্তৃক আদায় হয়েছে যা নগদান বইতে লেখা হয়নি।

(৬) ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত ১,২৫,০০০ টাকা।

ক. নগদান বইতে লেখা হয়নি এমন দফাগুলোর টাকার পরিমাণ নির্ণয় কর।

খ. একক জের পদ্ধতিতে একটি ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি কর।

গ. উভয় জের সংশোধন পদ্ধতিতে একটি ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি কর।

👉 উপরোক্ত প্রশ্নের সমাধান:


 প্রশ্ন ২৪ | যশোর বোর্ড ২০১৭

২০১৬ সালের ৩০ জুন তারিখে নাজমুল ব্রাদার্সের নগদান বই মোতাবেক ব্যাংক জমার পরিমাণ ৩০,০০০ টাকা এবং ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার পরিমাণ ২৬,৫০০ টাকার অনুসন্ধান করে গরমিলের নিম্নলিখিত কারণসমূহ খুঁজে পাওয়া যায় :

(1) জুন মাসে ব্যাংক ৩০০ টাকা সার্ভিস চার্জ কর্তন করেছে।

(ii) পাওনাদারের বরাবর ইস্যুকৃত ২,৫০০ টাকার একটি চেক ভুলে ব্যাংক ৫,২০০ টাকার ডেবিট করেছে।

iii) ব্যাংক সুদ মঞ্জুর করেছে ৫০০ টাকা।

(iv) ব্যাংকে জমাকৃত চেক প্রত্যাখ্যাত হয়েছে ৭,০০০ টাকা।

(v) ৪,০০০ টাকার একটি প্রাপ্যনোট ব্যাংক কর্তৃক আদায় হয়েছে।

(vi) ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি ২,০০০ টাকা।

ক. উপর্যুক্ত তথ্যাবলির আলোকে ডেবিট মেমোরেন্ডামের পরিমাণ নির্ণয় কর।

(i), (iii), (iv) ও (v) নং দফার জন্য প্রয়োজনীয় জাবেদা দাখিলা দেখাও।

গ. উপরের তথ্যাবলির ভিত্তিতে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত কর।

👉 উপরোক্ত প্রশ্নের সমাধান:


প্রশ্ন ২৫। ঢাকা বোর্ড ২০১৬

জনাব উমামা আতিকের ২০১৫ সালের ৩১ ডিসেম্বর তারিখের ব্যাংকসংক্রান্ত লেনদেনগুলো নিম্নরূপ : 

(1) ২০১৫ সালের ৩১ ডিসেম্বর তারিখে নগদান বই মোতাবেক ব্যাংক জমাতিরিক্ত ৩০,০০০ টাকা।

(ii) পাওনাদার বরাবর ১০,০০০ টাকা, ১৫,০০০ টাকা এবং ৫,০০০ টাকার তিনখানি চেক ইস্যু করা হয় কিন্তু ৫,০০০ টাকার চেকখানি ৩১ ডিসেম্বর, ২০১৫ তারিখের মধ্যে ব্যাংক কর্তৃক পরিশোধিত হয়।

(iii) আদায়ের জন্য ১৫,০০০ টাকার চেক এবং ১৪,০০০ টাকার প্রাপ্য বিল ২৯ ডিসেম্বর ২০১৫ তারিখে ব্যাংকে জমা দেওয়া হয়। চেকখানি ০৩ জানুয়ারি ২০১৬ তারিখে আদায় হলেও প্রাপ্য বিলখানি এখনও আদায় হয়নি।

(iv) দেনাদার থেকে প্রাপ্ত ৩০,০০০ টাকার চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয় কিন্তু নগদান বইতে লিপিবদ্ধকরণ বাদ পড়েছে। (v) ৪,০০০ টাকার একখানি প্রাপ্য বিল ৩,৮০০ টাকায় বাট্টা করা হয় কিন্তু নগদান বইতে সম্পূর্ণ মূল্যে লিপিবদ্ধ করা হয়।

(vi) ব্যাংক কর্তৃক দেনাদার হতে সরাসরি আদায় ২৪,০০০ টাকা নগদান বইতে লিপিবদ্ধ করা হয়নি।

 (vii) ২২ ডিসেম্বর ২০১৫ তারিখে আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত চেক ৩,০০০ টাকা ২৫ ডিসেম্বর, ২০১৫ তারিখে প্রত্যাখ্যাত হয় কিন্তু নগদান বইতে লিপিবদ্ধ হয়নি।

(viii) ব্যাংক জমাতিরিক্তের সুদ ৫০০ টাকা এবং ব্যাংক চার্জ ২০০ টাকা নগদান বইতে লিপিবদ্ধ হয়নি।

ক. উপরের (vi) ও (vii)নং লেনদেনগুলোর জাবেদা দাখিলা দেখাও। 

খ. একক জের পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি কর।

. উভয় জের সংশোধন পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি কর।











        👉১। যশোর বোর্ড ২০১৫

পলাশ ব্রাদার্সের হিসাব বই হতে নিম্নলিখিত তথ্যসমূহ পাওয়া যায়ঃ               

 (১) নগদান বই মোতাবেক ব্যাংক জমা ১০,০০০ টাকা।

 (২) চেক ইস্যু করা হয়েছে ৩,৫০০ টাকা যা ব্যাংকে উপস্থাপন করা হয়নি।

 (3) আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত চেক ৬,০০০ টাকা যা ব্যাংকে আদায় হয়নি।

 (4) ব্যাংক কর্তৃক সুদ মঞ্জর যা নগদান বইতে লেখা হয়নি ৩০০ টাকা।

 (5)  ব্যাংক কর্তৃক চার্জ কর্তন  যা নগদান বইতে লেখা হয়নি ২০০ টাকা।

 (ক) নগদান বইতে লেখা হয়নি এমন লেনদেন চিহ্নিত কর।  উত্তরঃ ৫০০ টাকা।

 (খ)  ২ নং থেকে ৫ নং লেনদেনগুলোর জাবেদা প্রস্তুত কর।

 (গ) পলাশ ব্রাদার্সের হিসাব বইতে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত কর।     উত্তরঃ ৭,৬০০ টাকা।

           👉২। কুমিল্লা  বোর্ড ২০১৫

 শাহীন ট্রেডার্সের হিসাব বই হতে ২০১৪ সালের ৩০শে জুন তারিখে  তথ্যাবলী ছিল নিম্নরুপঃ

  (১) নগদান বই মোতাবেক ব্যাংক জমা ১০,৫০০ টাকা।

  (2) ব্যাংক কর্তৃক পরিশোধিত ৩,১৫০ টাকার প্রদেয় নোট যা নগদান বইতে লেখা হয়নি।

 (3) আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত চেক ২,০৫০ টাকা যা ব্যাংকে আদায় হয়নি।

 (4) একজন দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা যা নগদান বইতে লেখা হয়নি। ২,৬২০ টাকা।

 (5) ব্যাংক সুদ মঞ্জুর ৫০ টাকা এবং ব্যাংক চার্জ ৪০ টাকা যা নগদান বইতে লেখা হয়নি।

 (6) পাওনাদারকে ইস্যুকৃত ৫,০০০ টাকার দুইটি চেক যার মধ্যে ৮৫০ টাকার চেক পরিশোধের জন্য ব্যাংকে উপস্থাপিত হয়েছে।

 (ক)  ৫ নং লেনদেন আমানতকারীর  হিসাব বইতে  জাবেদা প্রস্তুত কর।

 (খ)  কেবলমাত্র ব্যাংকে লিপিবদ্ব হয়েছে এমন লেনদেন এর পরিমাণ নির্ণয় কর। উত্তরঃ ৬,৭১০ টাকা।

 (গ) শাহীন ট্রেডার্সের হিসাব বইতে একটি ব্যাংক সমন্বয় বিবরণী   প্রস্তুত কর।    উত্তরঃ ১২,০৮০ টাকা ।

             👉৩। রাজশহিী  বোর্ড ২০১৫:

হাবিব এন্ড কোং  হিসাব বই হতে ৩১শে ডিসেম্বর ২০১৪ তারিখে তথ্যসমূহ ছিল নিম্নরুপঃ  

 (১)  ৩১ -১২-২০১৪ তারিখে নগদান বই মোতাবেক ব্যাংক জমা ১৮,০০০ টাকা।

 (২) পাওনাদারকে পরিশোধের জন্য ইস্যুকৃত চেক  ৯,০০০ টাকা  যার মধ্যে ৪,০০০ টাকার চেক পরিশোধের জন্য   

                ব্যাংকে উপস্থাপিত হয়েছে।

 (৩) আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত চেক ৫,০০০ টাকা যা ব্যাংকে আদায় হয়েছে ০৩/০১/২০১৫ তারিখে।

 (৪)  ব্যাংক কর্তৃক পরিশোধিত ২,৭০০ টাকার প্রদেয় নোট  যা নগদান বইতে লেখা হয়নি।

 (৫) ব্যাংক লভ্যাংশ আদায় করেছে  যা নগদান বইতে লেখা হয়নি ৫,০০০ টাকা।

 (ক)  ব্যাংক কর্তৃক আদায়কৃত টাকার পরিমাণ নির্ণয় কর।      উত্তরঃ  ৫,০০০ টাকা

 (খ)  কেবলমাত্র ব্যাংকে লিপিবদ্ব হয়েছে এমন লেনদেন এর পরিমাণ নির্ণয় কর।     উত্তরঃ ১১,৭০০ টাকা।

 (গ) বাবিব এন্ড কোং এর হিসাব বইতে একটি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত কর।      উত্তরঃ ২০,৩০০ টাকা।

 

                  👉৪। সিলেট  বোর্ড ২০১৫:

জনাব কাজল এর  হিসাব বই হতে ৩১শে ডিসেম্বর ২০১৩ তারিখে তথ্যসমূহ নিম্নরুপ       

(১)  ৩১ -১২-২০১৩ তারিখে নগদান বই মোতাবেক ব্যাংক জমার পরিমাণ  ৩৪,৬৫০  টাকা।

(২) পাওনাদারকে  ইস্যুকৃত চেক  ৭,০০০ টাকা  ভুলে নগদান বইতে ৭,৫০০ টাকা লেখা  হয়েছে।

(৩) দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা  ৬,০০০ টাকা যা নগদান বইতে দুইবার লেখা / ডেবিট করা  হয়েছে।

(৪)  ৪,০০০ টাকার দুইমাস মেয়াদি একটি প্রাপ্য নোট যা ৫% বাট্টায় ব্যাংকে বাট্টা করে নগদান বইতে পূর্ণমূল্য লেখা হয়েছে।

 (৫) ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর ৬০০ টাকা ভুলে নগদান বইতে ৭০০ টাকা লেখা হয়েছে।

 (ক)  প্রাপ্য নোটের বাট্টার পরিমাণ নির্ণয় কর।    উত্তরঃ ৩৩ টাকা।

 (খ)  নগদান বইতে ডেবিট দিকে কত টাকা বেশি লেখা  তার  পরিমাণ নির্ণয় কর।   উত্তরঃ ৬,১৩৩ টাকা।

 (গ) উপরোক্ত তথ্যের ভিত্তিতে  একটি ব্যাংক সমন্বয় বিবরণী   প্রস্তুত কর।      উত্তরঃ ২৯,০১৭ টাকা

 

                   👉৫। বরিশাল  বোর্ড ২০১৫

জনাব সাদমান নুহিন এর  হিসাব বই হতে ৩০শে জুন ২০১৪ তারিখে ব্যাংক বিবরণীতে জমা ১৯,৯০০ টাকা এবং তার হিসাব বইতে ব্যাংক জমা ২৩,১৯৯ টাকা দেখা যায়। অন্যন্য নিম্নলিখিত তথ্যসমূহ পাওয়া যায়ঃ 

 (১)  ব্যাংকে জমাকৃত ৪,৪০০ টাকার চেক কিন্তু যা ব্যাংক কর্তৃক ১ লা জুলাই তারিখে আদায় হয়।

(২) ২৮শে জুন তারিখে ৪,০০০ টাকা , ১,৪০০ টাকা এবং ২,৫০০ টাকার ইস্যুকৃত তিনটি চেক যা ব্যাংকে এখনও উপস্থাপন হয়নি।

(৩) সাদমান মুহিন কর্তৃক ইস্যুকৃত ১,২২৬ টাকার ৪০২ নং চেকটি নগদান বইতে ১,২৬২ টাকা লেখা হয়েছে।

(৪) রায়হান থেকে প্রাপ্ত ২,৮২০ টাকার চেক প্রত্যাখ্যাত হয়ে ফেরত এসেছে যা নগদান বইতে লেখা হয়নি। 

(৫) ব্যাংক চার্জ ৫০ যা নগদান বইতে লেখা হয়নি।

(৬) প্রাপ্য নোট ১,০০০ টাকা ও সুদ ৫০ টাকা ব্যাংক কর্তৃক আদায় হয় এবং ব্যাংক আদায় খরচ ১৫ টাকা কর্তন করেছে

               যা নগদান বইতে লেখা হয়নি।   

  (৭) আমনান মুহিন কর্তৃক ইস্যুকৃত চেক ৫,০০০ টাকা ব্যাংকে ভুলে সাদমান মুহিন এর হিসাবে লিপিবদ্ধ হয়েছে।

 (ক) ব্যাংক  কর্তৃক ডেবিটকৃত অর্থের পরিমাণ নির্ণয় কর।   উত্তরঃ ৫,০৬৫ টাকা ।

 (খ) একটি ব্যাংক সমন্বয় বিবরণী   প্রস্তুত কর।  উত্তরঃ 19,900 টাকা

 (গ) জনাব সাদমান নুহিন এর হিসাব বইতে প্রয়োজনীয় জাবেদা প্রস্তুত কর।                                

 

                👉৬। দিনাজপুর  বোর্ড ২০১৫: 

৩১শে ডিসেম্বর  ২০১৪ তারিখে এস ট্রেডার্সের ব্যাংক সংক্রান্ত  তথ্যাবলী ছিল নিম্নরুপঃ  

(১) নগদান বই মোতাবেক ব্যাংক জমাতিরিক্তের পরিমাণ (৩১-১২-১৫)  ৯০,০০০ টাকা ।

(২)  আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত ১০,০০০  টাকার চেক কিন্তু যা ব্যাংক কর্তৃক আদায় হয়নি।

(৩) ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় ১০,০০০ টাকা  যা নগদানভুক্ত হয়নি।

 (৪) ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায়  যা নগদানভুক্ত হয়নি। ( ১.৭.১৪ তারিখে ১২%  হারে  বিনিয়োগ ১,০০,০০০ টাকা।  

(৫) প্রদেয় হিসাবের ৭,০০০ টাকা ব্যাংক কর্তৃক সরাসরি পরিশোধ যা নগদান বইতে লেখা হয়নি।

(৬)  ১৬,০০০ টাকার চেক ইস্যু করা হয়েছে যা পরিশোধের জন্য ব্যাংকে উপস্থাপন করা হয়নি।

 (৭)  ব্যাংক জমাতিরিক্তের সুদ  ৬,০০০ টাকা  চার্জ করা হয়েছে যা নগদান বইতে লেখা হয়নি।

 (ক)  বিনিয়োগের সুদের পরিমাণ নির্ণয় কর।   উত্তরঃ ৬,০০০ টাকা।

 (খ) নগদান বইতে লিপিবদ্ব হয়নি  এমন লেনদেনগুলোর প্রয়োজনীয় জাবেদা প্রস্তুত কর।

 (গ)  উপরোক্ত তথ্য হতে একটি ব্যাংক সমন্বয় বিবরণী   প্রস্তুত কর। উত্তরঃ  ৮১,০০০ টাকা।

        👉৭। চট্রগ্রাম বোর্ড ২০১৫:

নাজিমের  ৩১শে ডিসেম্বর  ২০১৪ তারিখে ব্যাংক সংক্রান্ত  তথ্যাবলী ছিল নিম্নরুপঃ   

১। নগদান বই মোতাবেক ব্যাংক জমা পরিমাণ ৪০,০০০ টাকা ।

(২)  আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত  ১৫,০০০  টাকার চেক কিন্তু যা ব্যাংক কর্তৃক আদায় হয়নি।

(৩) ব্যাংক কর্তৃক প্রদেয় নোট পরিশোধ করা হয়েছে ৫,০০০ টাকা যা নগদান বইতে লেখা  হয়নি।

(৪)  ১২,০০০  টাকার চেক ইস্যু করা হয়েছে যা পরিশোধের জন্য ব্যাংকে উপস্থাপন করা হয়নি।

(৫) ব্যাংক কর্তৃক দেনাদারের নিকট হতে সরাসরি আদায় ১০,০০০ টাকা  যা নগদানভুক্ত হয়নি।

(৬) ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায় ৬,০০০ টাকা যা নগদানভুক্ত হয়নি।

 (৭)  ব্যাংক কর্তৃক কমিশন  চার্জ  ১,০০০ টাক যা নগদান বইতে লেখা হয়নি।

 (ক)  পাশ বইতে লেখা হয়নি এরুপ লেনদেনের  পরিমাণ নির্ণয় কর।  উত্তরঃ ২৭,০০০ টাকা    

 (খ) ৩, ৫,৬ ও ৭ নং  লেনদেনগুলোর প্রয়োজনীয় জাবেদা প্রস্তুত কর।

 (গ)  উপরোক্ত তথ্য হতে একটি ব্যাংক সমন্বয় বিবরণী   প্রস্তুত কর।  উত্তরঃ ৪7,০০০ টাকা।

           👉৮। ঢাকা বোর্ড ২০১৫:

জনাব  তাহসানের  ব্যাংক সংক্রান্ত  নিম্নলিখিত তথ্যসমূহ পাওয়া যায়ঃ  

(১) নগদান বই মোতাবেক ব্যাংক জমাতিরিক্তের পরিমাণ ২৩,৫০০  টাকা ।

(২)  আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত  ৪৭,৬০০ টাকার চেক কিন্তু যা ব্যাংক কর্তৃক আদায় হয়নি।

(৩) ব্যাংক কর্তৃক জমাতিরিক্তের সুদ চার্জ ৪৫০ টাকা যা নগদান বইতে লেখা  হয়নি।

(৪)  ২৭,৫০০  টাকার চেক ইস্যু করা হয়েছে যা পরিশোধের জন্য ব্যাংকে উপস্থাপন করা হয়নি।

(5) ব্যাংক কর্তৃক সুদ আদায় ১,৮৫০  টাকা  যা নগদানভুক্ত হয়নি।

(6)  ব্যাংক কর্তৃক   চার্জ  কর্তন  ৫,২০০  টাকা  যা নগদান বইতে লেখা হয়নি।

 (ক)  ব্যাংক কর্তৃক চার্জকৃত সুদের  পরিমাণ নির্ণয় কর।  উত্তরঃ ২,৩০০ টাকা।

 (খ) প্রচলিত পদ্ধতিতে একটি ব্যাংক সমন্বয় বিবরণী   প্রস্তুত কর।  উত্তরঃ ৪৭,৪০০ টাকা

 (গ)  ২ -৫  নং  লেনদেনগুলোর প্রয়োজনীয় জাবেদা প্রস্তুত কর।                   

 

No comments

Theme images by fpm. Powered by Blogger.