Banner

দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব | অবচয় | Accounting Depreciation

 হিসাববিজ্ঞান - ১ম পত্র
 ৮ম অধ্যায়: 

 প্রশ্ন ১ : কুমিল্লা বোর্ড ২০১৯ 

বাংলাদেশ লি. ২০১৫ সালের ১ জুলাই তারিখে ১০,০০,০০০ টাকা মূল্যের একটি যন্ত্রপাতি আমদানি করে। এটির আমদানি শুল্ক, বহন খরচ ও সংস্থাপন ব্যয় বাবদ যথাক্রমে ১,৪০,০০০ টাকা, ৬০,০০০ টাকা ও ১,০০,০০০ টাকা ব্যয় করে। যন্ত্রটির আনুমানিক আয়ুষ্কাল ১০ বছর এবং ভগ্নাবশেষ মূল্য ১,০০,০০০ টাকা। প্রতি বছর ৩১ ডিসেম্বর তারিখে হিসাবকাল শেষ হয়। কোম্পানি ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে বার্ষিক ২০% হারে অবচয় ধার্যের সিদ্ধান্ত গ্রহণ করে। 

ক. যন্ত্রটির অবচয়যোগ্য মূল্য নির্ণয় কর। উত্তর: ১৩,০০,০০০ টাকা

খ. ২০১৫ এবং ২০১৬ সালের জন্য প্রয়োজনীয় জাবেদা দাও।

গ. ২০১৭ এবং ২০১৮ সালের ৩১ ডিসেম্বর তারিখের উদ্বৃত্তপত্রে যন্ত্রপাতি হিসাব প্রদর্শন কর।


প্রশ্ন ২: ঢাকা বোর্ড ২০১৭

২০১৪ সালের ১ জানুয়ারি তারিখে রহিম লিমিটেড ২,৮০,০০০ টাকার একটি মেশিন ক্রয় করে। মেশিনটির সংস্থাপন ব্যয় ২০,০০০ টাকা। মেশিনের আনুমানিক আয়ুষ্কাল ৫ বছর এবং ভগ্নাবশেষ মূল্য ২০,০০০ টাকা। ২০১৬ সালের ১ অক্টোবর তারিখে মেশিনটি ১,৬০,০০০ টাকায় বিক্রয় করা হয় প্রতি বছর ৩১ ডিসেম্বর তারিখে হিসাববর্ষ শেষ হয়। সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করা হয়।

ক. মেশিন বিক্রয়ের লাভ/ক্ষতি নির্ণয় কর। উত্তর: মুনাফা ১৪,০০০ টাকা।

খ. ২০১৬ সালের অবচয়সংক্রান্ত লেনদেনের প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও।

গ. ২০১৪ সাল হতে ২০১৬ সাল পর্যন্ত সময়ের অবচয় হিসাব প্রস্তুত কর।


প্রশ্ন ৩ : ক্যান্টনমেন্ট কলেজ, যশোর

অনিন্দ্য অটো লি. ২০১৪ সালের ১লা জানুয়ারি তারিখে ১০,০০,০০০ টাকা দিয়ে একটি মেশিন ক্রয় করেন এবং মেশিনটির পরিবহন ও সংস্থাপন বাবদ আরও ১,০০,০০০ টাকা ব্যয় করেন। ২০১৫ সালের ১লা এপ্রিল তারিখে প্রতিষ্ঠানটি ৩,০০,০০০ টাকা দিয়ে আরও একটি মেশিন ক্রয় করেন যার অবশিষ্ট মূল্য ২০,০০০ টাকা। উভয় মেশিনের আয়ুষ্কাল ১০ বছর। সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্যের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। প্রতি বছরের ৩১ শে ডিসেম্বর তারিখে হিসাব বন্ধ করা হয়।

ক. দ্বিতীয় মেশিনের অবচয়যোগ্য মূল্য নির্ণয় কর। উত্তর:: ২,৮০,০০০ টাকা

য. প্রথম তিন বছরের জাবেদা দাখিলা প্রস্তুত কর।

গ. ২০১৪ ও ২০১৫ সালের অবচয় খরচ হিসাব এবং পুঞ্জীভূত অবচয়-মেশিন হিসাব প্রস্তুত কর।


প্রশ্ন ৪ : ঢাকা বোর্ড ২০১৯


তামিম এন্টারপ্রাইজ ২০১৫ সালের ১ জানুয়ারি তারিখে ৪,০০,০০০ টাকা মূল্যের একটি মেশিন ক্রয় করে। মেশিনটির বহন ব্যয় এবং সংস্থাপন যায় যথাক্রমে ১০,০০০ টাকা ও ২০,০০০ টাকা ছিল। মেশিনটির অনুমিত আয়ুষ্কাল ৫ বছর এবং ভগ্নাবশেষ মূল্য ৪০,০০০ টাকা। মেশিনটির ওপর ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় ধার্য করার সিদ্ধান্ত গৃহীত হয়।

ক. অবচয়ের হার ও ১২ বছরের অবচয়ের পরিমাণ নির্ণয় কর। উত্তর: ৪০% এবং ১,৭২,০০০ টাকা।

খ. ১ম দুই বছরের জন্য পুঞ্জীভূত অবচয় হিসাব প্রস্তুত কর।

গ. ১ম দুই বছরের জন্য মেশিন হিসাব ও অবচয় হিসাব প্রস্তুত কর।


প্রশ্ন ৫ : রাজশাহী বোর্ড ২০১৯


মল্লিক কোম্পানি ২০১৮ সালের ১ অক্টোবর ১,৮০,০০০ টাকা ব্যয়ে একটি নতুন মেশিন ক্রয় করে। মেশিনটির আয়ুষ্কাল অনুমান করা হয় ৫ বৎসর। আয়ুষ্কাল শেষে মেশিনটির ভগ্নাবশেষ মূল্য অনুমান করা হয় ২০,৫০০ টাকা। প্রতিষ্ঠানটি ৩১ ডিসেম্বর তারিখে হিসাব বছর শেষ করে।

ক. সরলরৈখিক পদ্ধতিতে ২০১৮ সালের মল্লিক কোম্পানির মেশিনের অবচয়ের পরিমাণ নির্ণয় কর। উত্তর: অবচয়= ৭৯৭৫ টাকা

খ. মল্লিক কোম্পানির বইতে ২০১৮ সালের ৩১ ডিসেম্বর তারিখে প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও। (ব্যাখ্যার প্রয়োজন নেই)

গ. প্রথম বছর শেষে মল্লিক কোম্পানির হিসাব বইতে মেশিন হিসাব ও অবচয় হিসাব প্রস্তুত কর।


 প্রশ্ন ৬ : যশোর বোর্ড ২০১৯

 মি. সানি ২০১৭ সালের ১ জানুয়ারি তারিখে ৩,২৫,০০০ টাকার একটি আসবারপত্র ক্রয় করেন। আসবাবপত্রটির আনুমানিক আয়ুষ্কাল ৫ বছর এবং ভগ্নাবশেষ মূল্য ২৫,০০০ টাকা। মি. সানি প্রতি বছর ৩১ ডিসেম্বর তারিখে হিসাব বই বন্ধ করেন এবং ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় ধার্য করেন। 

ক. প্রথম দুই বছরের অবচয় তালিকা দেখাও। উত্তর: ১ম বছরের অবচয় = ১,৩০,০০০ টাকা এবং ২য় বছরের অবচয়= ৭৮,০০০ টাকা।

খ. প্রথম দুই বছরের জাবেদা দাখিলা দাও।

গ. প্রথম দুই বছরের অবচয় খরচ হিসাব ও আসবাবপত্র হিসাব তৈরি কর।


প্রশ্ন ৭ : চট্টগ্রাম বোর্ড ২০১৯ 

মেঘনা এন্টারপ্রাইজ ১ জানুয়ারি ২০১৮ তারিখে ৫,০০,০০০ টাকা মূল্যের একটি কলকব্জা ক্রয় করে। ১ জুলাই ২০১৮ তারিখে ২,৫০,০০০ টাকা মূল্যের আরও একটি কলকব্জা ক্রয় করে। নতুন ক্রীত কলকব্জাটির জন্য 'বহন খরচ বাবদ ২০,০০০ টাকা এবং সংস্থাপন ব্যয় বাবদ ৩০,০০০ টাকা নির্বাহ হয় প্রতিষ্ঠানটি কলকব্জার ওপর ১০% হারে অবচয় ধার্য করার সিদ্ধান্ত গ্রহণ করে। প্রতি বছর ৩১ ডিসেম্বর হিসাবকাল শেষ হয়। 

ক. মেঘনা এন্টারপ্রাইজ এর ব্যবসায়ে ২০১৮ সালে কলকব্জা আনয়ন ও ক্রয়ের জাবেদা দাখিলা দাও। (ব্যাখ্যার প্রয়োজন নাই)

খ. সরলরৈখিক পদ্ধতিতে ২০১৮ ও ২০১৯ সালের অবচয় নির্ণয় কর। উত্তর: ২০১৮ সালের অবচয় = ৬৫,০০০ টাকা এবং ২০১৯ সালের অবচয় = ৮০,০০০ টাকা।

গ. ২০১৮ ও ২০১৯ সালের জন্য কলকব্জা হিসাব ও অবচয় সঞ্চিতি হিসাব দেখাও।


প্রশ্ন ৮: বরিশাল বোর্ড ২০১৯

জীবন এন্টারপ্রাইজ ২০১৭ সালের ১ জানুয়ারি তারিখে ৪,৫০,০০০ টাকা দিয়ে কলকব্জা ক্রয় করে। কলকব্জা ক্রয় বাবদ আনুষঙ্গিক খরচ হয় ৫০,০০০ টাকা এবং আয়ুষ্কাল শেষে আনুমানিক ভগ্নাবশেষ মূল্য ২০,০০০ টাকা। ২০১৮ সালের ১ জানুয়ারি তারিখে প্রতিষ্ঠানটি ২,৮০,০০০ টাকা মূল্যের আরও একটি কলকব্জা ক্রয় করে যার সংস্থাপন ব্যয় হয় ২০,০০০ টাকা। প্রতিষ্ঠানটি সর্বদা ২০% হারে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় ধার্য করে। প্রতিষ্ঠানটির হিসাবকাল শেষ হয় ৩১ ডিসেম্বর।


ক. ২০১৭ ও ২০১৮ সালের অবচয় নির্ণয় কর। উত্তর: ২০১৭ সালের অবচয় = ১,০০,০০০ টাকা টাকা এবং ২০১৮ সালের অবচয় = ১,৪০,০০০ টাকা।

খ. অবচয় হিসাব ও পুঞ্জীভূত অবচয় হিসাব প্রস্তুত কর। (২০১৭ ও ২০১৮ সালের জন্য)

গ. প্রতিষ্ঠানের হিসাবরক্ষক ভুলক্রমে ক্রমহ্রাসমান জের পদ্ধতির পরিবর্তে সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করলে নিট আয় কত টাকা কম বা বেশি হবে? 


প্রশ্ন ৯ : ঢাকা, যশোর, সিলেট ও দিনাজপুর বোর্ড ২০১৮

 প্রিয়ন্তী রহমান ম্যানুফ্যাকচারিং কোম্পানি ১ জানুয়ারি ২০১৭ সালে ৬,৩৫,০০০ টাকায় ১টি যন্ত্রপাতি ক্রয় করে এবং যন্ত্রপাতিটির বহন খরচ প্রদান করে ২০,০০০ টাকা। যন্ত্রপাতিটির আয়ুষ্কাল ৮ বছর এবং আয়ুষ্কাল শেষে যন্ত্রপাতিটির ভগ্নাবশেষ মূল্য হবে ৩৫,০০০ টাকা। ক্রমহ্রাসমান জের পদ্ধতি ব্যবহার কর।


ক. অবচয়ের হার এবং ১ বছরের অবচয় নির্ণয় কর। উত্তর: অবচয়ের হার= ২৫% এবং অবচয় = ১,৬৩,৭৫০ টাকা।

খ. অবচয় খরচ হিসাব তৈরি কর।

গ. যন্ত্রপাতি হিসাব তৈরি কর।


প্রশ্ন ১০ : রাজশাহী, কুমিল্লা, চট্টগ্রাম ও বরিশাল বোর্ড ২০১৮

শান্ত এন্টারপ্রাইজ ২০১৭ সালের ১ জানুয়ারি তারিখে ৫,০০,০০০ টাকা মূল্যের একটি মেশিন ক্রয় করে। মেশিনটির বহন খরচ ১০,০০০ টাকা এবং সংস্থাপন ব্যয় বাবদ ৩০,০০০ টাকা একই তারিখে নির্বাহ করা হয়েছে। মেশিনটির অনুমিত আয়ুষ্কাল ১০ বছর এবং ভগ্নাবশেষ মূল্য ৫০,০০০ টাকা। প্রতিবছর ৩১ ডিসেম্বর তারিখে হিসাব বন্ধ করা হয়। স্থির কিস্তি পদ্ধতিতে অবচয় ধার্য করার সিদ্ধান্ত গৃহীত হয়।


ক. ২০১৭ সালের অবচয় গণনাসহ নির্ণয় কর। উত্তর: অবচয় = ৪৯,০০০ টাকা।

খ. প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও (২০১৭ সাল)।

গ. ১ম দুই বছরের জন্য মেশিন হিসাব ও অবচয় সঞ্চিতি হিসাব প্রস্তুত কর।


প্রশ্ন ১১ : রাজশাহী বোর্ড ২০১৭

মোহনা ট্রেডার্স ২০১৬ সালের ১ জানুয়ারি তারিখে ২,০০,০০০ টাকা মূল্যের একটি মেশিন ক্রয় করেন। মেশিনটির আনুমানিক আয়ুষ্কাল ১০ বছর। আয়ুষ্কাল শেষে মেশিনটির ভগ্নাবশেষ মূল্য হবে ২০,০০০ টাকা। প্রতি বছর ৩১ তারিখে হিসাব বন্ধ করে এব স্থিরকিস্তি পদ্ধতিতে অবচয় ধার্য করে।


ক. বার্ষিক অবচয় খরচের পরিমাণ নির্ণয় কর। উত্তর: অবচয় = ১৮,০০০ টাকা।

ঘ. ২০১৬ সালের অবচয়সংক্রান্ত জাবেদা দাও।

গ. ২০১৬ ও ২০১৭ সালের পুঞ্জীভূত অবচয় হিসাব তৈরি কর।


প্রশ্ন ১২ : যশোর বোর্ড ২০১৭

নিটল কোম্পানি ১ জানুয়ারি, ২০১১ সালে ৫,০০,০০০ টাকা মূল্যের একটি মেশিন ক্রয় করে। মেশিনের সাথে সম্পৃক্ত খরচ হিসাবে পরিবহন ব্যয় ৬০,০০০ টাকা এবং সংস্থাপন ব্যয় বাবদ ৯০,০০০ টাকা খরচ হয়। মেশিনটির আনুমানিক আয়ুষ্কাল ১০ বছর এবং ভগ্নাবশেষ মূল্য ৫০,০০০ টাকা। প্রতি বছর ৩১ ডিসেম্বর তারিখে হিসাব বর্ষ শেষ হয়। ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় ধার্য করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 

ক. ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয়ের হার নির্ণয় কর। উত্তর: অবচয়ের হার = ২০%

খ. প্রথম দুই বছরের জাবেদা দাখিলা দাও।

গ. প্রথম চার বছরের অবচয় খরচ হিসাব প্রস্তুত কর।


অঙ্গ ১৩ : কুমিল্লা বোর্ড ২০১৭ 

জাহিন ট্রেডার্স ২০১৪ সালের ১ জুলাই তারিখে ২,০০,০০০ টাকা মূল্যের একটি যন্ত্রপাতি ক্রয় করে। ২০১৫ সালের ১ জানুয়ারি তারিে ৪,৫০,০০০ টাকায় অতিরিক্ত একটি যন্ত্রপাতি ক্রয় করে এবং বসানো খরচ বাবদ ১০,০০০ টাকা ব্যয় করে। মেয়াদ শেষে দ্বিতীয় যন্ত্রপাতিটি প্রত্যাশিত ভগ্নাবশেষ মূল্য ২০,০০০ টাকা। উভয় যন্ত্রপাতির প্রত্যাশিত আয়ুষ্কাল পাঁচ বছর প্রতিষ্ঠানটি প্রত্যেক বছর ৩১ ডিসেম্বর তারিে সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করে।


ক. ২০১৪ ও ২০১৫ সালের অবচয়ের পরিমাণ নির্ণয় কর। উত্তর: ২০১৪ সালের অবচয় = ২০,০০০ টাকা এবং ২০১৫ সালের অবচয় = ১,২৮,০০০ টাকা।

খ. উভয় বছরের জন্য জাবেদা দাখিলা দাও।

গ. ২০১৫ সালের অবচয় হিসাব ও ক্রমযোজিত হিসাব তৈরি কর।


প্রশ্ন ১৪: সিলেট বোর্ড ২০১৭

জনাব সাদমান নুহীন একজন ফ্যাক্স ডিজাইনার যিনি "সাদমান অটো ফ্যাশন ডিজাইন হাউস" এর কর্ণধার। তিনি ২০১২ সালের ১ জুলাই করিবে আপান থেকে ১০,০০,০০০ টাকা মূল্যের একটি স্বয়ংক্রিয় ডিজাইন মেশিন আমদানি করেন। মেশিনটির ওপর ১৫% ভ্যাট প্রদান করেন। মেশিনটির আনয়ন খরচ ও সংস্থাপন খরচ বাবদ যথাক্রমে ১০,০০০ টাকা এবং ১৫,০০০ টাকা। মেশিনটির আনুমানিক জীবনকাল ৪ বছর। অনুমান করা যায় যে, মেশিনটির জীবনকাল শেষে ভগ্নাবশেষ মূল্য পাওয়া যাবে ১,২০,০০০ টাকা। প্রতিষ্ঠানটি ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে 

ক.অবচয় ধার্যের হার নির্ণয় কর। উত্তর অবচয়ের হার = ৫০%

য, চার বছরের ব্যয় দেখিয়ে একটি অবচয় সারণি তৈরি কর।

গ. মেশিন আমদানির জন্য সাধারণ ভাবেদা ও অবচয়সংক্রান্ত সমন্বয় জাবেদা দেখাও।


প্রশ্ন ১৫ : বরিশাল বোর্ড ২০১৭ 

সৈকত ট্রেডার্স ২০১৫ সালের ১ জানুয়ারি তারিখে ১,০০,০০০ টাকায় একটি যন্ত্রপাতি ক্রয় করে। এর সংস্থাপন ব্যয় ৫,০০০ টাকা। যন্ত্রপাতিটির কার্যকরী আয়ুষ্কাল ১০ বছর এবং ভগ্নাবশেষ মূল্য ১০,০০০ টাকা। প্রতিবছর ৩১ ডিসেম্বর তারিখের হিসাব বন্ধ করা হয় । 

ক. ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয়ের হার নির্ণয় কর। উত্তর অবচয়ের হার = ২০%

খ. ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে ২০১৫ সালের জাবেদা দাও।

গ. সরলরৈখিক পদ্ধতিতে ৩ বছর পর্যন্ত পঞ্জীভূত অবচয় হিসাব তৈরি কর।


No comments

Theme images by fpm. Powered by Blogger.