Banner

HSC সকল বোর্ড প্রশ্ন: ব্যাংক সমন্বয় বিবরণী

                                                    হিসাববিজ্ঞান ১ম পত্র                                              ব্যাংক সমন্বয় বিবরণী

👉ব্যাংক সমন্বয় বিবরণী এর ধারণা: 

👉ব্যাংক সমন্বয় বিবরনী এর জাবেদা: 



প্রশ্ন ১। ঢাকা বোর্ড-২০২১:

২০২০ সালের ৩০ জুন তারিখে সাব্বির এন্ড কোং-এর নগদান বই মোতাবেক ব্যাং জমার পরিমাণ ৮৭,৩০০ টাকা ছিল। কিন্তু উক্ত উদ্বৃত্তের সাথে ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্তের মিল ছিল না। অনুসন্ধান করে দুই বইয়ের উদ্বৃত্তের গরমিলের নিম্নলিখিত কারণগুলো খুঁজে পাওয়া যায় :

(১) জুন মাসে ব্যাংক সার্ভিস চার্জ কর্তন করেছে ৩৫০ টাকা।

(২) ব্যাংক প্রদেয় নোট পরিশোধ করেছে ১,২০০ টাকা।

(৩) ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় হয়েছে ৬,৫০০ টাকা।

 (8) ব্যাংকে জমাকৃত চেক অমর্যাদাকৃত হয়েছে ১০,০০০ টাকা।

(৫) ব্যাংক সুদ মঞ্জুর করেছে ৭০০ টাকা।

(ক) উপর্যুক্ত তথ্য অনুযায়ী ব্যাংক কত টাকার ক্রেডিট মেমোরেন্ডাম ইস্যু করেছে তার পরিমাণ নির্ণয় কর।

(খ) ১, ২, ৩ ও ৪ নং তথ্যের আলোকে সাব্বির এন্ড কোং-এর হিসাব বইতে অপ্রয়োজনীয় জাবেদা দাখিলা দেখাও। (ব্যাখ্যার প্রয়োজন নাই)

(গ) ২০২০ সালের ৩০ জুন তারিখে ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্তের পরিমাণ নির্ণয় কর।

উত্তর: (ক) ৭,২০০ টাকা; (গ) ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত ৮২,৯৫০ টাকা।


প্রশ্ন:২ ঢাকা বোর্ড-২০২১:

২০২০ সালের ৩১ ডিসেম্বর তারিখে আরাফাত এন্ড কোং-এর নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত ৫০,০০০ টাকা। কিন্তু এই উদ্বৃত্তের সাথে ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্তের পরমিল পরিলক্ষিত হয়। অনুসন্ধান করে গরমিলের নিম্নলিখিত কারণসমূহ পাওয়া যায়।

(১) ইস্যুকৃত চেক ভাঙানো হয়নি ২,০০০ টাকা।

(২) জমাকৃত কিন্তু ব্যাংক বিবরণীতে ক্রেডিট হয়নি এমন চেকসমূহ ৪,০০০ টাকা।

(৩) দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা ৩,০০০ টাকা। 

(৪) ব্যাংকে জমাকৃত চেক প্রত্যাখ্যাত হয়েছে ২,৫০০ টাকা 

(৫)আদায়ের জন্য ব্যাংকে প্রেরিত প্রাপ্য নোট আদায় হয়নি ১,৫০০ টাকা।

(৬) একজন পাওনাদারকে ১,১০০ টাকার একটি চেক ইস্যু করে ভুলে নগদান বইতে ১,০০০ টাকা লেখা হয়েছে।

(৭) ব্যাংক মঞ্জুরিকৃত সুদ ৬০০ টাকা।

(৮) ব্যাংক চার্জসমূহ ৪০০ টাকা

(ক) উপর্যুক্ত তথ্য হতে ব্যাংক কত টাকার ডেবিট মেমোরেন্ডাম ইস্যু করেছে তার পরিমাণ নির্ণয় কর।

(খ) ১, ২, ৭ ও ৮ নং তথ্য অবলম্বনে একটি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত কর। 

(গ) ৩, ৪, ৫ ও ৬ নং তথ্য অবলম্বনে একটি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত কর।

উত্তর: (ক) ৪০০ টাকা;

 (খ) ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত ৪৮,২০০ টাকা; 

(গ) ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত ৪৮,৯০০ টাকা।


প্রশ্ন: ৩। চট্টগ্রাম বোর্ড-২০২১

 ২০১৯ সালের ডিসেম্বর ৩১ তারিখে মারুফ ব্রাদার্স এর নগদান বই অনুযায়ী ব্যাংক উদ্বৃত্তের পরিমান ছিল ৬৮,০০০ টাকা। উক্ত তারিখে নগদান বই অনুযায়ী ব্যাংক উদ্বৃত্তের সাথে ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক উদ্বৃত্তের পার্থক্য পরিলক্ষিত হয়। যথারীতি পরীক্ষার পর নিচে উল্লিখিত ভুলগুলো ধরা পড়ল। 

(১) পাওনাদারকে ১৩,০০০ টাকার একটি চেক ইস্যু করা হয়েছে কিন্তু চেকটি ৩১-১২-২০১৯ তারিখের মধ্যে পরিশোধের জন্য ব্যাংক উপস্থাপন করা হয়নি।

(২) ব্যাংকে বাট্টাকৃত ১২,০০০ টাকার একটি প্রাপ্য নোট প্রত্যাখ্যাত হয়েছে কিন্তু এটি নগদানভুক্ত করা হয়নি

(৩) ২০-১২-২০১৯ তারিখে ৫,০০০ টাকা এবং ৩,০০০ টাকার দুটি চেক ব্যাংকে জমা দেয়া হয়। কিন্তু দ্বিতীয় চেকটি ৩-১-২০২০ তারিখে আদায় হয়েছে।

(৪) ব্যাংক ২,৫০০ টাকা সুদ মঞ্জুর করেছে এবং ব্যাংক চার্জ বাবদ ১,০০০ টাকা কর্তন করেছে যা নগদান বইতে লেখা হয়নি।

(৫) ব্যাংক বিনিয়োগের সুদ বাবদ ৫,০০০ টাকা আদায় করে ব্যাংক বিবরণীতে ক্রেডিট করেছে কিন্তু নগদান বইতে এর জন্য কোনো দাখিলা দেয়া হয়নি

(৬) দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমাকৃত ৬,০০০ টাকা নগদানভুক্ত করা হয়নি।

(ক) ক্রেডিট মেমোরেন্ডামের (CM) পরিমাণ নির্ণয় কর।

(খ) নগদান বইতে লিপিবদ্ধ হয়নি এরূপ লেনদেনের সমষ্টি নির্ণয় কর।

(গ) উপর্যুক্ত তথ্যের ভিত্তিতে একটি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত কর।

উত্তর: (ক) ১৩,৫০০ টাকা; (খ) ২৬,৫০০ টাকা; (গ) ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত ৭৮,৫০০ টাকা


প্রশ্ন: ৫ চট্টগ্রাম বোর্ড-২০২১

 ২০২০ সালের ৩১ ডিসেম্বর তারিখে মমিন ব্রাদার্স এর নগদান বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্তের পরিমাণ ছিল ২০,৫০০ টাকা। নগদান বই ও ব্যাংক বিবরণী পরীক্ষা করে নিম্নোক্ত তথ্যাবলি উদ্ঘাটিত হলো: 

(১) চেক জমা দেয়া হয়েছে, কিন্তু ব্যাংক কর্তৃক আদায় হয়নি ১,৪০০ টাকা।

(২) চেক ইস্যু হয়েছে কিন্তু ব্যাংকে উপস্থিত হয়নি ২,৮০০ টাকা।

(৩) ব্যাংক বিনিয়োগের সুদ আদায় করেছে ৫০০ টাকা যা এখনও নগদা বইতে লেখা হয়নি। 

(৪) জমাতিরিক্ত উত্তোলনের সুদ ২০০ টাকা নগদান বইতে লেখা হয় নাই।

(৫) লভ্যাংশ বাবদ ৪০০ টাকা ব্যাংক সরাসরি আদায় করেছে, কিন্তু নগদান বইতে লেখা হয়নি।

 (৬) ব্যাংক ২,১০০ টাকার একটি বিলের বিপরীতে ২,০০০ টাকা আদায় করেছে। কিন্তু উক্ত বিলের সম্পূর্ণ মূল্য দ্বারা নগদানভুক্ত হয়েছে।

(৭) ব্যাংকে জমা দেওয়া ৩,০০০ টাকার একটি চেক প্রত্যাখ্যাত হয়েছে যা নগদান বইতে লিপিবদ্ধ হয় নাই

 (ক) বিল আদায় বাবদ মোট ব্যয়ের পরিমাণ কত?

(খ) লেনদেন ক্রমিক নং ৩, ৪, ৫ এবং ৭ এর জন্য মমিন ব্রাদার্স এর হিসাবের বইতে জাবেদা দাখিলা দাও

(গ) উপর্যুক্ত তথ্যের ভিত্তিতে একটি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত কর। | 

উত্তর: (ক) ১০০ টাকা; 

(গ) ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত ২১,৫০০ টাকা।


প্রশ্ন:৬ দিনাজপুর বোর্ড-২০২১

 শাপলা ট্রেডার্সের হিসাব বই হতে ২০২০ সালের ৩০ জুন তারিখে নিম্নোক্ত লেনদেনসমূহ নেয়া হয়েছে

(১) নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত ১২,৫০০ টাকা।

(২) ব্যাংক কর্তৃক পরিশোধিত ৩,৪৫০ টাকার প্রদেয় নোট নগদান বইতে লেখা হয়নি 

(৩) ব্যাংকে জমাকৃত ২,৮৫০ টাকার একটি চেক এখনও ব্যাংক কর্তৃক আদায় হয়নি। 

 (৪) একজন খরিদ্দার কর্তৃক সরাসরি ব্যাংকে জমাদান ৩,৬৫০ টাকা নগদান বইতে লেখা হয়নি।

(৫) প্রদেয় হিসাব বরাবরে ইস্যুকৃত ৭,০০০ টাকার মোট দুটি চেক ব্যাংকে প্রেরণ করা হয়েছে। যার মধ্যে ১,২৫০ টাকার চেকটি ব্যাংকে উপস্থাপিত হয়নি। 

(৬) ব্যাংক সুদ ২৫০ টাকা এবং ব্যাংক চার্জ ২৪০ টাকা নগদান বইতে লেখা হয়নি। 

(ক) ৬নং ক্রমিকের জন্য আমানতকারীর বইতে জাবেদা দাও।

(খ) কেবলমাত্র পাস বইতে লিপিবদ্ধ হয়েছে এমন টাকার মোট পরিমাণ নির্ণয় কর।

(গ) উপর্যুক্ত তথ্যের আলোকে প্রচলিত পদ্ধতিতে একটি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত কর। 

উত্তর: (খ) ৭,৫৯০ টাকা; 

(গ) ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত ১১,১১০ টাকা


প্রশ্ন:৭ রাজশাহী বোর্ড-২০২১ 

 নিচে উল্লিখিত তথ্যগুলো ২০২০ সালের ৩১ ডিসেম্বর তারিখে রাফিদ কোম্পানির সাথে সম্পর্কিত:

(১) নগদান বই অনুযায়ী ব্যাংক জমা ১০,০০০ টাকা।

(২) চলতি মাসে ৭,০০০ টাকার চেক ব্যাংকে জমা দেয়া হয়েছে, কিন্তু ব্যাংক কর্তৃক ২০২১ সালের ৪ জানুয়ারি ক্রেডিট করা হয়েছে।

(৩) চলতি মাসে ২,২০০ টাকার চেক ইস্যু করা হয়েছে, কিন্তু ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্যাংকে উপস্থাপিত হয়নি।

 (৪) ব্যাংক কর্তৃক ১,৫০০ টাকার প্রাপ্য নোট আদায় হয়েছে কিন্তু নগদান বইতে লিপিবদ্ধ হয়নি।

 (৫) আদায়ের জন্য প্রেরিত ১,৫০০ টাকার একটি চেক প্রত্যাখ্যাত হয়ে ফেরত এসেছে কিন্তু নগদান বইতে লেখা হয়নি।

(৬) ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ ২০০ টাকা এবং সার্ভিস চার্জ ৫০ টাকা এখনও নগদান বইতে লেখা হয়নি।

(ক) ব্যাংক বিবরণীতে ক্রেডিটকৃত অর্থের পরিমাণ নির্ণয় কর। 

(খ) ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত কর। (একক জের পদ্ধতি অনুযায়ী)

(গ) ৪, ৫ ও ৬নং লেনদেনগুলোর জাবেদা দাখিলা কর।

(ক) ১,৭০০ টাকা; ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত ৫,৩৫০ টাকা।


প্রশ্ন: ৮ বরিশাল বোর্ড-২০২১

মিঃ আহসান এর ৩১ ডিসেম্বর ২০২০ তারিখে ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত ৪৬,০০০ টাকা। পরবর্তীতে নিম্নোক্ত বিষয়গুলো ধরা পড়ে।

(১) ৪,০০০ টাকার একটি প্রাপ্য নোট ৩,৫০০ টাকায় ব্যাংকে বাট্টা হয়েছিল, যার জন্য নগদান বইতে কোনো দাখিলা দেয়া হয়নি।

করা হয়েছে। মেয়াদ শেষে নোটটি প্রত্যাখ্যাত

(২) আহসান নিজ প্রয়োজনে ব্যাংক হতে ২,৮০০ টাকা উত্তোলন করেছেন যা নগদান বইতে লিখা হয়নি।

(৩) চেক ইস্যু করা হয়েছে কিন্তু ভাঙ্গানো হয়নি ১১,০০০ টাকা। 

(৪) ব্যাংক কর্তৃক ৬,৩০০ টাকায় একটি নোটের বিপরীতে ৬,০০০ টাকা আদায় হয়েছে, কিন্তু সম্পূর্ণ অর্থ নগদানভুক্ত হয়েছে।

(৫) ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ ২,০০০ টাকা এবং ধার্যকৃত চার্জ ১,৫০০ টাকা। 

(৬) ব্যাংক একজন পাওনাদারকে ৭,০০০ টাকা পরিশোধ করেছে, যা নগদানভুক্ত হয়নি।

(৭) ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় ৫,২০০ টাকা, যা নগদানভুক্ত হয়নি

(ক) প্রাপ্য নোট আদায় এবং বাটাকরণ বাবদ মোট কত টাকা ব্যয় হয়েছে দেখাও। 

(খ) একটি ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি কর।

(গ) নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত ৩২,০০০ টাকা ধরে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত কর। 

উত্তর: (ক) ৮০০ টাকা; 

(খ) নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত ৪৩,৪০০ টাকা; 

(গ) ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত ৩৪,৬০০ টাকা।


প্রশ্ন: ৯ কুমিল্লা বোর্ড-২০২১

 নাফিসা এন্টারপ্রাইজের ২০২০ সালের ৩১ ডিসেম্বর তারিখে ব্যাংক সংক্রান্ত তথ্যাবলি নিম্নরূপ:

(i) নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত ৪৫,০০০ টাকা।. 

(ii) একজন পাওনাদারকে ১৮,০০০ টাকার চেক ইস্যু করা হলেও চেকখানা এখনও ব্যাংকে উপস্থাপিত হয়নি। 

(iii) আদায়ের জন্য জমাকৃত চেক ১২,০০০ টাকা এখনও আদায় হয়নি।

(iv) একজন খরিদ্দার সরাসরি ব্যাংকে ১৫,০০০ টাকার চেক জমা দিলেও নগদান বইতে লেখা হয়নি। 

(v) আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত ৫,০০০ টাকার চেক প্রত্যাখ্যাত হয়েছিল, যা নগদান বইতে হিসাবভুক্ত হয়নি

(vi) ব্যাংক থেকে একখানা ৪,০০০ টাকার প্রদেয় বিল পরিশোধ করা হলেও নগদান বইতে লেখা হয়নি।

(vii)ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ ৪০০ টাকা।

 (ক) আমানতকারীর নগদান বইতে লেখা হয়নি তার পরিমান নির্ণয় কর।

(খ) উপরের তথ্যাবলির আলোকে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত কর।

(গ) iv,v, vi এবং vii নং দফাগুলোর আমানতকারীর হিসাব বইতে জাবেদা দালিখা দাও। (ব্যাখ্যার প্রয়োজন নাই) 

উত্তর: (ক) ২৪,৪০০ টাকা; 

(খ) ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত ৫৭,৪০০ টাকা।


প্রশ্ন: ১০ ময়মনসিংহ বোর্ড-২০২১

 জনাব হিসাব বই হতে ৩১ ডিসেম্বর ২০২০ তারিখে নিম্নলিখিত তথ্যসমূহ নেওয়া হয়েছে :

(i) নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত ৮০,০০০ টাকা। 

(ii) ইস্যুকৃত চেক ৮,০০০ টাকা, যা এখনও ব্যাংকে উপস্থাপিত হয়নি।

(iii)  চেক আদায়ের জন্য ব্যাংকে জমা ১০,০০০ টাকা কিন্তু এখনও আদায় হয়নি। 

(iv) প্রাপ্য হিসাব কর্তৃক সরাসরি টাকা ব্যাংকে জমা দেয়া হয়েছে যা নগদান বইতে হিসাবভুক্ত হয়নি।

(v) ইস্যুকৃত চেক ব্যাংক কর্তৃক প্রত্যাখ্যাত হয়েছে ২,০০০ টাকা।

(vi) ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ ২০০ টাকা যা নগদান বইতে হিসাবভুক্ত হয়নি।

 (ক)  ব্যাংকের হিসাব বইতে লিপিবদ্ধ হয়নি এরূপ লেনদেনের পরিমাণ নির্ণয় কর। 

(খ) উপরোক্ত তথ্যগুলোর মাধ্যমে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত কর।

 (গ) আমানতকারীর হিসাব বইতে (iii), (iv), (v) ও (vi) নং লেনদেনগুলো জাবেদাভুক্ত কর।

 উত্তর: (ক) ২০,০০০ টাকা; 

(খ) ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত ৯৪,৮০০ টাকা।


প্রশ্ন: ১১ যশোর বোর্ড-২০২১

 নিম্নোক্ত তথ্যাবলি মেসার্স আক্তার ব্রাদার্স এর ২০২০ সালের ৩১ ডিসেম্বর তারিখের…..  

(i) নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত ৩০,০০০ টাকা।

 (ii) ইস্যুকৃত চেক সালমা ১৬,০০০ টাকা, ইমা ১২,০০০ টাকা, মুনিমের সপক্ষে ১৪,০০০ টাকা, যার মধ্যে শেষ দুটি চেক ৩১ ডিসেম্বর ২০২০ তারিখ পর্যন্ত ব্যাংকে উপস্থাপিত হয়নি। 

(iii) চেক ব্যাংকে জমা দেয়া হয়েছিল কিন্তু ব্যাংক কর্তৃক এখনও আদায় হয়নি রাহাত ৬,০০০ টাকা, কামরান ১২,০০০ টাকা এবং জামিল ২২,০০০ টাকা।

(iv) ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর করা হয়েছে ২৬০ টাকা।

(v) ব্যাংক চার্জ এর পরিমাণ ২০০ টাকা।

(vi) খরিদ্দার কর্তৃক সরাসরি ৪,৫০০ টাকা ব্যাংকে জমা দেয়া হয়েছে কিন্তু আমরা ৬-১-২০২১ তারিখ জানতে পারি 

(vii) ব্যাংক কর্তৃক বকেয়া বাড়ি ভাড়া পরিশোধ ৩,৫০০ টাকা কিন্তু অনুবেদন গৃহীত হয় ৭-১-২০২১ তারিখে

(ক) ব্যাংক কর্তৃক আদায় হয়নি এমন টাকার পরিমাণ নির্ণয় কর। (ট্রানজিটে জমা)

(খ) নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত নিয়ে একটি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত কর।

 (গ) যেসব লেনদেন নগদানভুক্ত হয়নি তার জাবেদা দাখিলা দেখাও।

উত্তর: (ক) ৪০,০০০ টাকা; 

(খ) ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত ১৭,০৬০ টাকা।


প্রশ্ন: ১২ সিলেট বোর্ড-২০২১ 

 ২০২০ সালের ৩১ ডিসেম্বর তারিখে পদ্মা এন্ড কোং এর নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত ৬০,০০০ টাকা। কিন্তু ব্যাংক বিবরণী অনুযায়ী উক্ত উদ্বৃত্ত সঠিক ছিল না। অনুসন্ধান করে নিম্নোক্ত গরমিলগুলো পাওয়া যায় : 

(১) আদায়ের জন্য জমাকৃত চেক ১০,০০০ টাকা কিন্তু ব্যাংক কর্তৃক আদায় হয়নি।

(২) পাওনাদারকে প্রদত্ত ৮,০০০ টাকার চেক ব্যাংক কর্তৃক পরিশোধ হয়ি

(৩) ৮,০০০ টাকার একটি প্রাপ্য নোট ব্যাংক কর্তৃক আদায় হয়েছে যা নগনভুক্ত হয়নি।

(8) ১০,০০০ টাকার ইস্যুকৃত চেক নগদান বইতে লিখা হয়নি।

(৫) ব্যাংক কর্তৃক পাওনাদারকে ৫,০০০ টাকা পরিশোধ করা হয়েছে যা নগদানভুক্ত হয়নি। 

(৬) ব্যাংক ভুলবশত অন্য হিসাবের ৪,০০০ টাকার চেক আমাদের হিসাবে জমা করেছে। (C)

(ক) নগদান বইতে লিখা হয়নি এমন দফাগুলো চিহ্নিত কর।

(খ) ২, ৪, ৫ এবং ৬নং দফার জাবেদা দাখিলা দাও।

(গ) ৩১ ডিসেম্বর ২০২০ তারিখে পদ্মা এন্ড কোং এর একটি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত কর। উত্তর: (ক) ক্রমিক নং ৩, ৪, ৫ ও ৬ 

(গ) ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত ৫৫,০০০ টাকা


প্রশ্ন ১৩ | ঢাকা বোর্ড ২০১৯

জনাব রহমানের হিসাব বই হতে ৩১ ডিসেম্বর ২০১৮ তারিখে নিম্নলিখিত তথ্যসমূহ নেওয়া হয়েছে :

(১) নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত ৭০,০০০ টাকা।

(২) ৫,০০০ টাকার ইস্যুকৃত একটি চেক পরিশোধের জন্য এখনও ব্যাংকে উপস্থাপিত হয় নি।

(৩) ১০,০০০ টাকার একটি চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে, কিন্তু ব্যাংক কর্তৃক এখনো আদায় হয় নি

(৪) দেনাদার কর্তৃক সরাসরি ১৫,০০০ টাকা ব্যাংকে জমা দেওয়া হয়েছে, কিন্তু নগদান বইতে লিপিবদ্ধ হয় নি

(৫) ইস্যুকৃত চেক ব্যাংক কর্তৃক প্রত্যাখ্যান ৩,০০০ টাকা।

(৬) ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় ২,০০০ টাকা যা নগদান বইতে লিপিবদ্ধ হয়নি।

(৭) ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ ১০০ টাকা এবং ব্যাংক সুদ ২০০ টাকা নগদান বইতে লিপিবদ্ধ হয় নি।

ক. ব্যাংক বিবরণীতে লেখা হয় নি এরূপ লেনদেনের তালিকা তৈরি কর।

খ. উপরিক্ত তথ্যাবলি হতে একটি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত কর।

গ. ৪, ৫, ৬, এবং ৭ নং লেনদেনসমূহের জাবেদা দাখিলা দাও।

উত্তর (ক) ১৫,০০০ টাকা , (খ) ৮৫,১১ টাকা।  

 

প্রশ্ন ১৪ | রাজশাহী বোর্ড ২০১৯

২০১৮ সালের ৩১শে ডিসেম্বর তারিখে মিশু ট্রেডার্সের নগদান বই ও ব্যাংক বিবরণীর গরমিলের কারণসমূহ নিম্নে বর্ণিত হলো

 (১) নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্তের পরিমাণ (৩১-১২-২০১৮) ৪০,০০০ টাকা।

(২) ব্যাংক কর্তৃক পাওনাদার শাহানাজকে ২০,০০০ টাকা পরিশোধ করা হয়েছে যা নগদান বইয়ে লিপিবদ্ধ হয়নি।

 (৩) দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমাদান ৮,০০০ টাকা নগদান বইয়ে লেখা হয়নি।

(৪) আদায়ের জন্য ব্যাংকে ৫,০০০ টাকার চেক জমা দেওয়া হয়েছিল কিন্তু ৩১ ডিসেম্বর তারিখের মধ্যে তা ব্যাংক কর্তৃক আদায় হয়নি।

(৫) ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ ২,৫০০ টাকা নগদান বইয়ে লেখা হয়নি।

(৬) ২,০০০ টাকা, ৩,৫০০ টাকা ও ৫,০০০ টাকার তিনখানি চেক ইস্যু করা হয়েছিল কিন্তু ৫,০০০ টাকার চেকটি যথাযথভাবে ব্যাংকে পরিশোধের জন্য উপস্থাপিত হয়েছে।

ক. ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি এর পরিমাণ নির্ণয় কর।

খ. ২, ৩, ৪ ও ৫নং দফাগুলোর জাবেদা দাখিলা দেখাও। (ব্যাখ্যার প্রয়োজন নেই)

গ. ২০১৮ সালের ৩১ ডিসেম্বর তারিখে মিশু ট্রেডার্স এর ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি কর।

উত্তর (ক) ৫,৫০০ টাকা এবং (গ) ৩১,০০০ টাকা।  


প্রশ্ন ১৫। যশোর বোর্ড ২০১৯

২০১৮ সালের ৩১ ডিসেম্বর তারিখে জামান ট্রেডার্সের নগদান বইয়ের ডেবিট উদ্বৃত্ত ১,২০,০০০ টাকা। কিন্তু উহা পাস বইয়ের উদ্বৃত্তের সাথে মিলে নাই। সমস্ত হিসাব যাচাই করে নিম্নের পার্থক্য পাওয়া গেল—

(১) ২৮,০০০ টাকার পাঁচটি চেক এবং ২২,০০০ টাকার একখানি প্রাপ্য বিল আদায়ের জন্য ব্যাংকে জমা দেয়া হয় কিন্তু ব্যাংক কর্তৃক ৩১ ডিসেম্বর পর্যন্ত আদায় হয়নি।

(২) ১৮,০০০ টাকার একখানি প্রাপ্য বিল ব্যাংক থেকে বাট্টা করা হয় ১৬,৮০০ টাকায় কিন্তু নগদান বইতে উহা পূর্ণমূল্যে লিপিবদ্ধ করা হয়।

(৩) ব্যাংক কর্তৃক ১৫,০০০ টাকার প্রদেয় বিল পরিশোধিত হয়েছে কিন্তু নগদান বইতে লিপিবদ্ধ হয় নাই।

(৪) খরিদ্দার সরাসরি ২০,০০০ টাকা ব্যাংকে জমা দিয়েছে যাহা নগদান বইতে লিপিবদ্ধ হয় নাই।

(৫) ১০,০০০ টাকার চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেয়া হয়েছিল কিন্তু নগদান বইতে লিপিবদ্ধ হয় নাই।

(৬) ৫০,০০০ টাকার তিনখানি চেক সরবরাহকারীদের নামে ইস্যু করা হয়েছিল যার মধ্যে ৪৫,০০০ টাকার দুইখানি চেক পরিশোধিত হয়েছে।

(৭) ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ ১,৫০০ টাকা এবং ধার্যকৃত কমিশন ১,০০০ টাকা যা নগদান বইতে লিপিবদ্ধ হয় নাই।

ক. নগদান বইতে লিপিবদ্ধ হয়নি এরূপ লেনদেনের মোট টাকার পরিমাণ কত? 

খ উপরিউক্ত তথ্য হতে একটি ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি কর।

গ. ৪ ৫ এবং ৭ নং দফার আমানতকারীর বইতে জাবেদা দাখিলা দাও।

উত্তর (ক) ৪৭,৫০০ টাকা , (খ) ৮৯,৩০০ টাকা এবং (গ) --------------- টাকা।  

প্রশ্ন ১৬। কুমিল্লা বোর্ড ২০১৯

নিম্নলিখিত তথ্যাবলি ৩১ মার্চ, ২০১৮ তারিখে জনাব জাহিনের হিসাব বই থেকে নেওয়া হয়েছে—

(১) ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত ৮,০০০ টাকা

(২) জমাকৃত চেক যা ব্যাংক ক্রেডিট করেনি ১,৫০০ টাকা ।

(৩) ইস্যুকৃত চেক যা ব্যাংকে উপস্থাপিত হয়নি ৩,৭৫০ টাকা।

(৪) ব্যাংক জমাতিরিক্তের সুদ যা নগদান বইতে লেখা হয়নি ১০০ টাকা।

(৫) ব্যাংক চার্য ২৫ টাকা যা নগদান বইতে লেখা হয়নি।

(৬) ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায় যা নগদান বইতে লেখা হয়নি ৭৫০ টাকা।

(৭) ব্যাংক কর্তৃক জীবন বিমার প্রিমিয়াম প্রদান ৩০০ টাকা।

ক. ব্যাংক কর্তৃক ডেবিটকৃত টাকার পরিমাণ নির্ণয় কর।

খ. ৩১ মার্চ তারিখে ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি কর।

গ. ৪ থেকে ৭ পর্যন্ত লেনদেনগুলোর জাবেদা দাখিলা দাও।

উত্তর (ক) ৪২৫ টাকা , (খ) ১০,৫৭৫ টাকা।  

 প্রশ্ন ১৭ | চট্টগ্রাম বোর্ড ২০১৯

গোমতী ট্রেডার্সের ২০১৮ সালের ৩১ ডিসেম্বর তারিখে ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংকে জমার পরিমাণ ছিল ৫০,০০০ টাকা। কিন্তু উক্ত উদ্বৃত্তের সাথে নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্তের গরমিল পরিলক্ষিত হয়। গরমিলের নিম্নোক্ত কারণসমূহ পাওয়া যায়

(১) দেনাদারের নিকট হতে প্রাপ্ত ৩,০০০ টাকা ও ৪,৫০০ টাকা মূল্যের দুটি চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেয়া হয়েছিল। কিন্তু ৩১

ডিসেম্বরের মধ্যে শুধু প্রথম চেকটি ব্যাংক কর্তৃক আদায় হয়েছে।

(২) প্রাপ্য হিসাবের ৪,০০০ টাকা সরাসরি ব্যাংক কর্তৃক আদায় হয়েছে, যা নগদান বইতে লেখা হয়নি।

(৩) ইস্যুকৃত চেক এখনও ব্যাংকে উপস্থাপিত হয়নি ৬,৫০০ টাকা

(৪) বিজ্ঞাপন খরচের জন্য ২,৫০০ টাকার চেক ইস্যু করে ভুলে নগদান বইতে লেখা হয়নি।

 (৫) ব্যাংক জমার সুদ ৫০০ টাকা এবং ব্যাংক চার্জ ২৫০ টাকা নগদান বইতে লেখা হয়নি।

ক. নগদান বইতে লেখা হয়নি এমন দফার সমষ্টি নির্ণয় কর।

খ. উপর্যুক্ত তথ্যের ভিত্তিতে একটি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত কর।

গ. ২.৪ ও ৫ নং লেনদেনগুলোর জন্য গোমতী ট্রেডার্সের হিসাবের বইতে প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও।

উত্তর (ক) ৭,২৫০ টাকা , (খ) ৪৬,২৫০ টাকা।  

 প্রশ্ন ১৭ | বরিশাল বোর্ড ২০১৯

জনাব সাজিদ একজন ব্যবসায়ী। ২০১৮ সালের ৩১ ডিসেম্বর তারিখে তার ব্যবসায়ের ব্যাংক হিসাব এবং নগদান বহি পর্যালোচনা কর নিম্নলিখিত তথ্যাবলি পাওয়া গেল :

(i) নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত ৩২,৫০০ টাকা কিন্তু ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত ২৯,৫০০ টাকা।

 (ii) পাওনাদার বরাবর ইস্যুকৃত মোট ৬০,০০০ টাকার তিনটি চেকের মধ্যে ৪৫,০০০ টাকার দুটি চেক ডিসেম্বর মাসে ব্যাংক কর্তৃক পরিশোধিত হয়েছে।

(ii) দেনাদারের নিকট হতে প্রাপ্ত ৪৫,০০০ টাকার দুটি চেক এবং ২০,০০০ টাকার একটি প্রাপ্য বিল ব্যাংকে জমা দেওয়া হলেও এই হিসাব বছরে শুধু প্রাপ্য বিলের টাকা ব্যাংক কর্তৃক আদায় হয়েছে।

(iv) ৩,০০০ টাকার একখানা প্রাপ্য বিল ২,৫০০ টাকায় বাটা করা হলেও নগদান বইতে পূর্ণ মূল্যে লিপিবদ্ধ করা হয়েছে।

(v) বিনিয়োগের সুদ ১৫,৫০০ টাকা ব্যাংক কর্তৃক সরাসরি আদায় হয়েছে কিন্তু নগদানভুক্ত হয় নি।

(vi) আদায়ের জন্য ৫,৫০০ টাকার চেক ব্যাংকে জমা দিলেও তা নগদানভুক্ত হয়নি।

(vii) ব্যাংক জমার সুদ ১,০০০ টাকা এবং ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ ২,৫০০ টাকা নগদানভুক্ত হয়নি।

ক. ব্যাংক কর্তৃক অপরিশোধিত চেক এবং অনাদায়ি চেকের পরিমাণ নির্ণয় কর।

খ. প্রচলিত পদ্ধতি অবলম্বন করে একখানা ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত কর।

গ. উপরের তথ্য হতে আমানতকারীর বইতে iii, iv, vও vi নং দফাগুলোর জাবেদা দাখিলা দাও।

উত্তর (ক) ১৫,০০০ টাকা এবং ৪৫,০০০ টাকা , (খ) ২১,৫০০ টাকা।  

প্রশ্ন ১৮ | দিনাজপুর বোর্ড ২০১৯

মহুয়া এন্টারপ্রাইজের ২০১৮ সালের ৩১ ডিসেম্বর তারিখে ব্যাংকসংক্রান্ত তথ্যাবলি নিম্নরূপ :

(১) নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত ৩০,৮০০ টাকা। 

(২) একজন পাওনাদারকে ১৫,০০০ টাকার চেক ইস্যু করা হলেও চেকখানা এখনও ব্যাংকে উপস্থাপিত হয় নি। 

(৩) আদায়ের জন্য জমাকৃত চেক ১০,০০০ টাকা, যা এখনো আদায় হয় নি।

(৪) একজন খরিদ্দার সরাসরি ব্যাংকে ১২,০০০ টাকার চেক জমা দিলেও যা এখনো নগদান বইতে লেখা হয় নি।

(৫) দেনাদারের কাছ থেকে প্রাপ্ত চেক ব্যাংকে জমা হলেও পরবর্তীতে ৫.০০০ টাকার চেকখানা প্রত্যাখ্যাত হয়েছিল যা হিসাবভুক্ত হয় নি।

(৬) ব্যাংক থেকে একখানা ৪,০০০ টাকার প্রদেয় বিল পরিশোধ করা হলেও নগদান বইতে লেখা হয় নি।

(৭) ব্যাংক কর্তৃক মঞ্জুরীকৃত সুদ ৪০০ টাকা।”

ক. আমানতকারীর নগদান বইতে লেখা হয়নি তার পরিমাণ নির্ণয় কর।

খ. উপরের তথ্যাবলির আলোকে প্রচলিত পদ্ধতিতে একখানা ব্যাংক জমার সমন্বয় বিবরণী প্রস্তুত কর

গ. ৪, ৫, ৬ এবং ৭নং দফাগুলো আমানতকারীর হিসাব বইতে জাবেদা দাখিলা দাও। (ব্যাখ্যার প্রয়োজন নাই)

উত্তর (ক) ২১,৪০০ টাকা এবং (খ) ৩৯,২০০ টাকা।  

 প্রশ্ন ১৯ ঢাকা, যশোর, সিলেট ও দিনাজপুর বোর্ড ২০১৮

২০১৭ সালের ৩১ মার্চ তারিখে সমিহ রহমানের তথ্যাবলি পড় এবং নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :

(১) পাস বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত ৪৪,৪০০ টাকা।

(২) ৩,০০০ টাকার ১টি প্রাপ্যবিল ২,৪০০ টাকায় ব্যাংকে বাট্টা করা হয়েছে। মেয়াদ শেষ হওয়ায় বিলটি প্রত্যাখ্যাত হয়েছিল, যার জন্য নগদান বইতে কোনো দাখিলা দেওয়া হয়নি।

(৩) সমিহ রহমান ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে ৩,০০০ টাকা উত্তোলন করেছেন কিন্তু তা নগদানভুক্ত হয়নি।

(৪) চেক কাটা হয়েছে, কিন্তু ভাঙানো হয়নি ১১,৪০০ টাকা।

(৫) ব্যাংক কর্তৃক ৬,৬০০ টাকার একখানা বিলের বিপরীত ৬,০০০ টাকা আদায় করেছে। কিন্তু উক্ত বিলের সম্পূর্ণ মূল্য দ্বারা নগদানভুক্ত হয়েছে।

(৬) ব্যাংক কর্তৃক মঞ্জরীকৃত সুদ ১,০০০ টাকা এবং ব্যাংক কর্তৃক কর্তনকৃত ব্যাংক চার্জ ১,০০০ টাকা।

(৭) ব্যাংক একজন পাওনাদারকে ৬,০০০ টাকা পরিশোধ করেছে, যা নগদানভুক্ত হয়নি।

(৮) ব্যাংক লভ্যাংশ আদায় করেছে ৬,৬০০ টাকা, যা নগদানভুক্ত হয়নি।

উত্তর (ক) ১,২০০ টাকা , (খ) ৩৯,০০০ টাকা এবং (গ) ৪০,৪০০ টাকা।  

 প্রশ্ন ২০ | রাজশাহী, কুমিল্লা, চট্টগ্রাম ও বরিশাল বোর্ড ২০১৮

জনাব তাসনিমের হিসাব বই হতে ৩১ ডিসেম্বর ২০১৭ তারিখে নিম্নলিখিত তথ্যসমূহ নেওয়া হয়েছে :

নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত ৫০,০০০ টাকা ২. ১৫,০০০ টাকার ইস্যুকৃত একটি চেক পরিশোধের জন্য এখনও ব্যাংকে উপস্থাপিত হয়নি।

৩. ২০,০০০ টাকার একটি চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে কিন্তু ব্যাংক কর্তৃক এখনও আদায় হয়নি।

8. ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় ৫,০০০ টাকা যা নগদান বইতে লৈখা হয় 1

৫. ব্যাংক কর্তৃক প্রদেয় হিসাবের ১০,০০০ টাকা পরিশোধ যা নগদান বইতে লেখা হয়নি।

৬. ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসাবের ২,৫০০ টাকা সরাসরি আদায় যা নগদান বইতে লেখা হয়নি।

৭. ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ ৫০০ টাকা যা নগদান বইতে লেখা হয়নি।

ক. ব্যাংক বিবরণীতে লেখা হয়নি এরূপ লেনদেনের মোট টাকার পরিমাণ কত?

খ. ব্যাংক বিবরণীতে লিপিবদ্ধ হয়েছে এরূপ লেনদেনসমূহের জাবেদা দাখিলা দাও। 

গ. উপরিউক্ত তথ্যাবলি হতে একটি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত কর।

উত্তর (ক) ৩৫,০০০ টাকা এবং (গ) ৪২,০০০ টাকা।  

প্রশ্ন ২১ | ঢাকা বোর্ড ২০১৭

আলম ব্রাদার্স-এর ব্যাংকসংক্রান্ত তথ্যাবলি নিম্নরূপ :

(১) নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত (৩১-১২-১৫) ২০,০০০ টাকা ।

(২) জমাকৃত চেক কিন্তু ব্যাংক বিবরণীতে ক্রেডিট করা হয়নি ৩,০০০ টাকা । 

(৩) ইস্যুকৃত চেক যা ব্যাংকে উপস্থাপন করা হয়নি ২,০০০ টাকা

(8) ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ ৫০ টাকা।

(৫) ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ ৪০ টাকা।

(৬) ব্যাংকে জমাকৃত চেক অমর্যাদাকৃত হয়ে ফেরত এসেছে ২,০০০ টাকা।

 (৭) দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা ৫,০০০ টাকা, যা নগদান বইতে লেখা হয়নি ।

(৮) আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত চেক যা আদায় হয়নি ৩,০০০ টাকা।

(৯) ব্যাংক প্রদেয় বিলের অর্থ পরিশোধ করেছে, যা নগদান বইতে লেখা হয়নি ৫০০ টাকা ।

ক. ব্যাংক যত টাকার ডেবিট মেমোরেন্ডাম ইস্যু করেছে তার পরিমাণ নির্ণয় কর।

খ. ১, ২, ৩, ৪ ও ৫নং লেনদেন দ্বারা একটি ব্যাংক জমার সমন্বয় বিবরণী তৈরি কর।

গ. ৪, ৫, ৬ ও ৭নং লেনদেন দ্বারা জাবেদা প্রস্তুত কর। (ব্যাখ্যার প্রয়োজন নেই)

উত্তর (ক) ৫৪০ টাকা এবং (খ) ১৯,০১০ টাকা।  

প্রশ্ন ২২ | রাজশাহী বোর্ড ২০১৭

২০১৬ সালের ৩০ জুন তারিখে পিয়াস স্টোরের নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত ৮৫,০০০ টাকা। ব্যাংক বিবরণী অনুযায়ী উক্ত উদ্বৃত্ত

সঠিক ছিল না। হিসাব যাচাই করে নিম্নোক্ত পার্থক্যগুলো পাওয়া যায়—

(1) দেনাদারের নিকট হতে প্রাপ্ত ৩৫,০০০ টাকার চেক আদায়ের ব্যাংকে জমা কিন্তু ব্যাংক কর্তৃক ৩০ জুন পর্যন্ত আদায় হয়নি।

(২) বিনিয়োগের সুদ ৫,০০০ টাকা ব্যাংক কর্তৃক আদায়, কিন্তু এখনো নগদান বইতে লেখা হয়নি।

(৩) ব্যাংক কর্তৃক ১৫,০০০ টাকার প্রদেয় বিল পরিশোধ কিন্তু ৩০ জুন পর্যন্ত নগদান বইতে লেখা হয়নি।

(৪) পাওনাদারকে পরিশোধের জন্য ২০,০০০ টাকার চেক ইস্যু করা হয় কিন্তু ব্যাংক কর্তৃক এখনো পরিশোধ হয়নি।

(৫) ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ ২,০০০ টাকা এবং ধার্যকৃত কমিশন ১,০০০ টাকা যা নগদান বইতে লেখা হয়নি ।

ক. ব্যাংক বিবরণীতে লেখা হয়নি, এমন এন্ট্রিগুলো চিহ্নিত কর।

খ. ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি কর।

গ. ২, ৩ ও ৫ নং লেনদেনগুলোর জাবেদা দাও।

উত্তর (ক) ৫৫,০০০ টাকা এবং (খ) ৬১,০০০ টাকা।  

প্রশ্ন ২৩ | কুমিল্লা বোর্ড ২০১৭

নিম্নলিখিত তথ্যাদি মি. রাজিবের হিসাব বই থেকে ৩১ ডিসেম্বর, ২০১৬ তারিখে নেওয়া হয়েছে :

(১) ব্যাংক বিবরণী অনুযায়ী জমাতিরিক্ত উত্তোলন ১২,০০০ টাকা ।

 (২) ২,৫০০ টাকার একটি চেক জমা দেওয়া হয়েছে কিন্তু ব্যাংক বিবরণীতে ক্রেডিট করা হয়নি

(3) চেক ইস্যু করা হয়েছে কিন্তু ৩১ ডিসেম্বর, ২০১৬ এর পরে ব্যাংকে উপস্থাপন করা হয়েছে ২,৫০০ টাকা।

(8) ব্যাংক জমাতিরিক্তের সুদ ২০০ টাকা ব্যাংক বিবরণীতে ডেবিট করা হয়েছে কিন্তু নগদান বইয়ে লেখা হয়নি।

(৫) আদায়ের জন্য ৫,০০০ টাকার একখানা বিল ব্যাংকে প্রেরণ করা হয়েছে যা পরবর্তীতে প্রত্যাখ্যান হয়।

 (৬) ব্যাংক ২০০ টাকা সুদসহ ৪,০০০ টাকার একটি প্রদেয় বিল পরিশোধ করেছে কিন্তু নগদান বইতে লেখা হয়নি।

(৭) ব্যাংক কর্তৃক প্রাপ্য বিলে অর্থ আদায় ৭,০০০ টাকা।

ক. ব্যাংক কর্তৃক ডেবিটকৃত টাকার পরিমাণ নির্ণয় কর।

খ. ৩১ ডিসেম্বর, ২০১৬ তারিখে একটি ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি কর।

৪, ৫, ৬ এবং ৭নং লেনদেনগুলোর জন্য মি. রাজিবের বইতে জাবেদা দাখিলা দাও।

উত্তর (ক) ৪,৪০০ টাকা এবং (খ) ৯,৬০০ টাকা।  

প্রশ্ন ২৪ | চট্টগ্রাম বোর্ড ২০১৭

মি. সুজন চৌধুরী একজন ব্যবসায়ী। ২০১৬ সালের ৩১ ডিসেম্বর তারিখে তার ব্যাংক হিসাব পর্যালোচনা করে নিম্নলিখিত তথ্যাবলি পাওয়া গেল : নগদান বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত ২৮,৫০০ টাকা এবং ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত ৪,৫০০ টাকা।

(1) পাওনাদার বরাবর ইস্যুকৃত মোট ৭০,০০০ টাকার তিনটি চেকের মধ্যে ৫০,০০০ টাকার চেক দুটি উক্ত মাসে ব্যাংক কর্তৃক পরিশোধিত হয়নি। (২) ২,৪০০ টাকার একখানা প্রাপ্য বিল ২,০০০ টাকায় বাট্টা করা হলেও নগদান বইতে পূর্ণ মূল্যে লিপিবদ্ধ হয়েছে।

(৩) দেনাদারের নিকট হতে প্রাপ্ত ১৬,৫০০ টাকার দুটি চেক এবং ১৫,৫০০ টাকার একটি প্রাপ্য বিল ব্যাংকে জমা দেওয়া হলেও এই অর্থবছরে আদায় হয়নি।

(৪) বিনিয়োগের সুদ ১২,৫০০ টাকা ব্যাংক কর্তৃক সরাসরি আদায় হয়েছে কিন্তু নগদানভুক্ত হয়নি।

(৫) আদায়ের জন্য ৫,০০০ টাকার চেক ব্যাংকে জমা দিলেও নগদানভুক্ত হয়নি।

ব্যাংক জমাতিরিক্তের সুদ ৬০০ টাকা এবং ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ ১,৫০০ টাকা নগদানভুক্ত হয়নি।

ক. ব্যাংক কর্তৃক অপরিশোধিত চেক এবং অনাদায়ি চেকের পরিমাণ নির্ণয় কর।

খ. প্রচলিত পদ্ধতি অবলম্বন করে একখানা ব্যাংক জমার সমন্বয় বিবরণী প্রস্তুত কর।

গ. উপরের তথ্য হতে আমানতকারীর হিসাব বইতে ২, ৪, ৫ এবং ৬ নং দফাগুলোর জাবেদা প্রস্তুত কর।

উত্তর (ক) ৫০,০০০ টাকা এবং ১৬,৫০০ টাকা , (খ) ৪,৫০০ টাকা।  

প্রশ্ন ২৫ | সিলেট বোর্ড ২০১৭

জনাব সুমামা আতিফ এর ৩১ ডিসেম্বর, ২০১৬ তারিখে ব্যাংক বিবরণীতে ব্যাংক জমা ২৫,৮০০ টাকা। নগদান পর্যালোচনায় নিম্নোক্ত বিষয়গুলো দেখা যায় :

(১) চেক জমা কিন্তু আদায় হয়নি ৫,৬০০ টাকা।

(২) ইস্যুকৃত চেক উপস্থাপন করা হয়নি ৮,০০০ টাকা।

(৩) পাওনাদারকে ইস্যুকৃত ২৪২৪ টাকার চেক নগদান বইতে ২৪৪২ টাকায় লিপিবদ্ধ করা হয়েছে।

(৪) অমর্যাদাকৃত চেক ২,৪০০ টাকা।

(৫) ২০১৬ সালের ব্যাংক সার্ভিস চার্জ ১,০০০ টাকা এবং তার ওপর ১৫% ভ্যাট।

(৬) ব্যাংক ২০০ টাকা কম লিখা হয়েছে।

(৭) প্রাপ্য মোট ৫,০০০ টাকা ও সুদ ২০০ টাকা ব্যাংক কর্তৃক আদায় এবং ব্যাংক এই বাবত ১৫০ টাকা আদায় খরচ ধার্য করে।

ক. ব্যাংক কর্তৃক ডেবিটকৃত অর্থের পরিমাণ নির্ণয় কর।

খ. একক জের পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি কর।

গ. জনাব সুমামা আতিফের বইতে প্রয়োজনীয় জাবেদা দাও।

উত্তর (ক) ৩,৭২৪ টাকা , (খ) ২১,৬৮২ টাকা এবং (গ) --------------- টাকা।  

প্রশ্ন ২৬ | বরিশাল বোর্ড ২০১৭

২০১৫ সালের ৩০ জুন তারিখে সাক্ষা এন্ড কোং এর নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত ২০,০০০ টাকা কিন্তু ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্তের গরমিল পরিলক্ষিত হয়। অনুসন্ধানের পর উদ্বৃত্তের গরমিলের নিম্নলিখিত কারণসমূহ পাওয়া যায় :

(i) ৭,০০০ টাকা ও ৫,০০০ টাকার দুটি চেক ইস্যু করা হয়েছে কিন্তু ৩১ ডিসেম্বর তারিখের মধ্যে পরিশোধের জন্য ব্যাংকে ৭,০০০ টাকার চেকটি উপস্থাপিত হয়েছে।

(ii) ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায় ১,০০০ টাকা যা নগদান বইতে লেখা হয়নি।

(iii) আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত ৩,০০০ টাকার চেক ব্যাংক কর্তৃক আদায়।

(iv) দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা ৪,০০০ টাকা যা নগদান বইতে লেখা হয়নি।

(v) ব্যাংক ধার্যকৃত চার্জ ৩০০ টাকা এবং মঞ্জুরিকৃত সুদ ৮০০ টাকা নগদানভুক্ত হয়নি।

ক. ব্যাংক কর্তৃক আদায়কৃত টাকার পরিমাণ নির্ণয় কর।

খ, (ii) (iii), (iv) ও (v) নং দফার জাবেদা দাখিলা দেখাও।

গ. উপর্যুক্ত তথ্যের ভিত্তিতে একটি ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি কর।

উত্তর (ক) ৫,৮০০ টাকা এবং (গ) ২৭,৫০০ টাকা।  

প্রশ্ন ২৭ | দিনাজপুর বোর্ড ২০১৭

২০১৬ সালের ৩১ শে ডিসেম্বর তারিখে একজন ব্যবসায়ীর হিসাব বই থেকে নিম্নোক্ত তথ্যাবলি নেওয়া হয়েছে :

(১) ব্যাংক বিবরণী (পাস বই) অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত ২০,০০০ টাকা।

(২) ৮,৫০০ টাকার চেক ইস্যু করা হয়েছে যা ব্যাংকে উপস্থাপিত হয়নি।

(৩) ৬,৫০০ টাকার চেক ব্যাংকে জমা দেওয়া হয়েছে যা এখনও ব্যাংক কর্তৃক আদায় হয়নি।

(৪) দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমাদান ৪,০০০ টাকা যা নগদান বইতে লেখা হয়নি।

(৫) ব্যাংক প্রাপ্য বিলের টাকা আদায় করেছে ৩,০০০ টাকা যা নগদান বইতে লেখা হয়নি।

(৬) ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর ৪৫০ টাকা এবং ধার্যকৃত চার্জ ৫০০ টাকা নগদান বইতে লেখা হয়নি।

ক. ৪নং ও ৫নং দফার লেনদেনগুলোর জন্য আমানতকারীর বইতে জাবেদা দাও।

খ. কেবল ব্যাংক বিবরণীতে লেখা হয়েছে এমন লেনদেনসমূহের পরিমাণ নির্ণয় কর।

গ. উপর্যুক্ত লেনদেনগুলোর বিবেচনায় নিয়ে একটি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত কর।

উত্তর:(খ) ৭,৯৫০ টাকা এবং (গ) ১১,০৫০ টাকা।  

প্রশ্ন ২৮ | সিলেট বোর্ড ২০১৯

নিম্নের তথ্যাবলি ২০১৮ সালের ৩১ ডিসেম্বর তারিখে শাহরিয়ার হিসাব বই থেকে নেয়া হয়েছে

(১) নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত ১,৩১,০০০ টাকা;

(২) চেক কাটা হয়েছে কিন্তু ভাঙ্গানো হয়নি ৭,০০০ টাকা।

(৩) ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসাবের নিকট হতে ৪,০০০ টাকা আদায় কিন্তু নগদান বইতে লেখা হয়নি।

(8) চেক জমা দেয়া হয়েছে কিন্তু আদায় হয়নি ২৫,০০০ টাকা।

(৫) ব্যাংক সুদ ৩,০০০ টাকা এবং বিনিয়োগের সুদ ৫,০০০ টাকা ব্যাংক কর্তৃক আদায় হয়েছে যা নগদান বইতে লেখা হয়নি।

(৬) ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত ১,২৫,০০০ টাকা।

ক. নগদান বইতে লেখা হয়নি এমন দফাগুলোর টাকার পরিমাণ নির্ণয় কর।

খ. একক জের পদ্ধতিতে একটি ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি কর।

গ. উভয় জের সংশোধন পদ্ধতিতে একটি ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি কর।

উত্তর (ক) ১২,০০০ টাকা , (খ) ১,২৫,০০০ টাকা এবং (গ) ১,৪৩,০০০ টাকা।  

 প্রশ্ন ২৯ | যশোর বোর্ড ২০১৭

২০১৬ সালের ৩০ জুন তারিখে নাজমুল ব্রাদার্সের নগদান বই মোতাবেক ব্যাংক জমার পরিমাণ ৩০,০০০ টাকা এবং ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার পরিমাণ ২৬,৫০০ টাকার অনুসন্ধান করে গরমিলের নিম্নলিখিত কারণসমূহ খুঁজে পাওয়া যায় :

(1) জুন মাসে ব্যাংক ৩০০ টাকা সার্ভিস চার্জ কর্তন করেছে।

(ii) পাওনাদারের বরাবর ইস্যুকৃত ২,৫০০ টাকার একটি চেক ভুলে ব্যাংক ৫,২০০ টাকার ডেবিট করেছে।

iii) ব্যাংক সুদ মঞ্জুর করেছে ৫০০ টাকা।

(iv) ব্যাংকে জমাকৃত চেক প্রত্যাখ্যাত হয়েছে ৭,০০০ টাকা।

(v) ৪,০০০ টাকার একটি প্রাপ্যনোট ব্যাংক কর্তৃক আদায় হয়েছে।

(vi) ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি ২,০০০ টাকা।

ক. উপর্যুক্ত তথ্যাবলির আলোকে ডেবিট মেমোরেন্ডামের পরিমাণ নির্ণয় কর।

খ, (i), (iii), (iv) ও (v) নং দফার জন্য প্রয়োজনীয় জাবেদা দাখিলা দেখাও।

গ. উপরের তথ্যাবলির ভিত্তিতে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত কর।

উত্তর (ক) ৩০০ টাকা এবং (গ) ২৭,২০০ টাকা।  

প্রশ্ন ৩০। ঢাকা বোর্ড ২০১৬

জনাব উমামা আতিকের ২০১৫ সালের ৩১ ডিসেম্বর তারিখের ব্যাংকসংক্রান্ত লেনদেনগুলো নিম্নরূপ : 

(i) ২০১৫ সালের ৩১ ডিসেম্বর তারিখে নগদান বই মোতাবেক ব্যাংক জমাতিরিক্ত ৩০,০০০ টাকা।

(ii) পাওনাদার বরাবর ১০,০০০ টাকা, ১৫,০০০ টাকা এবং ৫,০০০ টাকার তিনখানি চেক ইস্যু করা হয় কিন্তু ৫,০০০ টাকার চেকখানি ৩১ ডিসেম্বর, ২০১৫ তারিখের মধ্যে ব্যাংক কর্তৃক পরিশোধিত হয়।

(iii) আদায়ের জন্য ১৫,০০০ টাকার চেক এবং ১৪,০০০ টাকার প্রাপ্য বিল ২৯ ডিসেম্বর ২০১৫ তারিখে ব্যাংকে জমা দেওয়া হয়। চেকখানি ০৩ জানুয়ারি ২০১৬ তারিখে আদায় হলেও প্রাপ্য বিলখানি এখনও আদায় হয়নি।

(iv) দেনাদার থেকে প্রাপ্ত ৩০,০০০ টাকার চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয় কিন্তু নগদান বইতে লিপিবদ্ধকরণ বাদ পড়েছে।

(v) ৪,০০০ টাকার একখানি প্রাপ্য বিল ৩,৮০০ টাকায় বাট্টা করা হয় কিন্তু নগদান বইতে সম্পূর্ণ মূল্যে লিপিবদ্ধ করা হয়।

(vi) ব্যাংক কর্তৃক দেনাদার হতে সরাসরি আদায় ২৪,০০০ টাকা নগদান বইতে লিপিবদ্ধ করা হয়নি।

 (vii) ২২ ডিসেম্বর ২০১৫ তারিখে আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত চেক ৩,০০০ টাকা ২৫ ডিসেম্বর, ২০১৫ তারিখে প্রত্যাখ্যাত হয় কিন্তু নগদান বইতে লিপিবদ্ধ হয়নি।

(viii) ব্যাংক জমাতিরিক্তের সুদ ৫০০ টাকা এবং ব্যাংক চার্জ ২০০ টাকা নগদান বইতে লিপিবদ্ধ হয়নি।

ক. উপরের (vi) ও (vii)নং লেনদেনগুলোর জাবেদা দাখিলা দেখাও। 

খ. একক জের পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি কর।

গ. উভয় জের সংশোধন পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি কর।

উত্তর (খ) ১৬,১০০ টাকা এবং (গ) ২০,১০০ টাকা।  

1 comment:

Theme images by fpm. Powered by Blogger.