HSC Accounting || জাবেদার বিগত সালের বোর্ড প্রশ্নের উত্তর || Journal All Board solution:
বিগত বছরের বোর্ড প্রম্নের উত্তর জানার জন্য নিম্নের অপশনে ক্লিক করুন:
👉 ঢাকা বোর্ড ২০২২ সালের জাবেদার উত্তর:
👉 রাজশাহী বোর্ড ২০২২ সালের জাবেদার উত্তর:
👉 যশোর বোর্ড ২০২২ সালের জাবেদার উত্তর:
👉 কুমিল্লা বোর্ড ২০২২ সালের জাবেদার উত্তর:
👉 কুমিল্লা বোর্ড ২০২২ সালের জাবেদার উত্তর:
👉 চট্টগ্রাম বোর্ড ২০২২ সালের জাবেদার উত্তর:
👉 বরিশাল বোর্ড ২০২২ সালের জাবেদার উত্তর:
👉 দিনাজপুর বোর্ড ২০২২ সালের জাবেদার উত্তর:
👉 ময়মনসিংহ বোর্ড ২০২২ সালের জাবেদার উত্তর:
হিসাব সমীকরণ এবং জাবেদা সংক্রান্ত
বিভিন্ন সালের বোর্ড পরীক্ষার সৃজনশীল প্রশ্নাবলী নিম্নরুপ:
[ বি: দ্র: উক্ত প্রশ্নগুলোর উত্তর পরবর্তীতে প্রদান করা হবে ]
]
ঢাকা বোর্ড- ২০১৫
১। জনাব রহিম একটি দোকানের মালিক। ২০১৪ সালের ১লা জুন তারিখে তার হিসাবের জের ছিল নগদ ২০,০০০ টাকা , প্রাপ্য হিসাব ৩৫,০০০ টাকা, মজুদ পণ্য ২২,০০০ টাকা এবং প্রদেয় হিসাব ১৫,০০০ টাকা।
জুন ৩ জনাব রহিম অতিরিক্ত মূলধন স্বরুপ আনয়ন করেন ৫,০০০ টাকা।’’
১৩ নগদ ক্রয় ১৫,০০০ টাকা ও বাকিতে পণ্য ক্রয় ২৫,০০০ টাকা ।”
১৯ মাসিক ৫,০০০ টাকা বেতনে একজন কর্মচারী নিয়োগ দেয়া হলো।
” ৩০ ভাড়া পরিশোধ করেন ৬০০ টাকা।
(ক) ২০১৪ সালের ১লা জুন তারিখে মূলধন হিসাবের জের নির্ণয় কর।
(খ) হিসাব সমীকরণের লেনদেনগুলোর প্রভাব দেখাও।
1. (গ) লেনদেনগুলোর জাবেদা প্রস্তুত কর।
উত্তরঃ (ক) মূলধন ৬২,০০০ টাকা (খ) সমীকরণের যোগফল ৬৬,৪০০ টাকা।
২। মিঃ রিফাত ২০১৪ সালের ১লা জুন তারিখে নগদ ৫৫,০০০ টাকা ,পণ্যদ্রব্য ১০,০০০ টাকা এবং ১৫,০০০ টাকা ঋণ নিয়ে ব্যবসায় শুরু করেন। উক্ত মাসের অন্যান্য লেনদেন ছিল নিম্নরুপঃ [ কুমিল্লা বোর্ড- ২০১৫]
জুন ৫ জিহাদের নিকট পণ্য বিক্রয় ১০,০০০ টাকা যার ৪০% নগদে।
’’ ১৫ তিন মাসের ভাড়া প্রদান ১২,০০০ টাকা ।
” ২০ ধারে বিক্রয়ের ১০% অনাদায়ী ধার্য্ করা হলো ।
” ২৫ অফিস সরঞ্জাম ক্রয় করা হলো ৩,০০০ টাকা।
” ৩০ চেকের মাধ্যমে বেতন পরিশোধ ৩,০০০ টাকা।
(ক) মিঃ সিফাতের প্রারম্ভিক মূলধন হিসাবের জের নির্ণয় কর।
(খ) জুন ৫, ১৫, ২০, ও ২৫ তারিখের লেনদেনগুলোর জাবেদা প্রস্তুত কর।
(গ) জুন ১, ১৫, ২০, ২৫, ও ৩০ তারিখের লেনদেনগুলোর হিসাব সমীকরণের প্রভাব দেখাও।
উত্তরঃ (ক) মূলধন ৭৭,০০০ টাকা (খ) সমীকরণের যোগফল ৩,৬০০ টাকা।
৩। এন ট্রেডার্স ২০১৪ সালের ১লা জানুঃ তারিখে নগদ ২,০০,০০০ টাকা এবং ১,০০,০০০ টাকা ব্যাংক ঋণ এবং নিজের ব্যবহৃত কম্পিউটার সামগ্রীর ৫৫% ( মোট মূল্য ২,০০,০০০টাকা) নিয়ে ওয়েবসাইট তৈরির ব্যবসায় শুরু করেন। [ দিঃবোর্ড- ২০১৫]
জানুঃ ৩ ল্যাপটপ ক্রয় ৫৫,০০০ টাকা।
,, ৩ বাকিতে প্রোগ্রাম (স্থায়ী সম্পদ) ক্রয় ১,০০,০০০ টাকা।
’’ ৭ আসবাবপত্র ক্রয় ৫৫,০০০ টাকা।
’’ ১০ আফিস ভাড়া প্রদান ১২,০০০ টাকা ।
’’ ১১ বিজ্ঞাপন ব্যয় প্রদান ১২,০০০ টাকা ।
’’ ১২ মনিহারি প্রদান ১২,০০০ টাকা ।
,, ১৫ ইন্টারনেট সংযোগ ব্যয় (স্থায়ী সম্পদ) ৫০,০০০ টাকা।
’’ ৩০ বেতন পরিশোধ করা হলো ৫০,০০০ টাকা ।
’’ ৩০ ওয়েবসাইট তৈরি বাবদ আয় ২,০০,০০০ টাকা।
’’ ৩১ মাসিক মোবাইল ও ইন্টারনেট ব্যয় ২০,০০০ টাকা।
(ক) এন ট্রেডার্সের বিনিয়োগ কত টাকা?
(খ) জানুয়ারী মাসের আয় বিবরণী প্রস্তুত কর।
(গ) জানুঃ ৩-১০ তারিখের লেনদেনগুলোর হিসাব সমীকরণের প্রভাব দেখাও।
উত্তরঃ (ক) বিনিয়োগ ৩,১০,০০০ টাকা (খ) নীট মুনাফা ১,০৬,০০০ টাকা। (গ) হিঃ সমিকরণের যোগফল ৮৮,০০০ টাকা
৪। ২০১৪ সালের ১লা জানুয়ারী তারিখে জনাব সেলিম নগদ ১,৪০,০০০ টাকা এবং ৬০,০০০ টাকা মূল্যের আসবাবপত্র নিয়ে সেবাকার্য্ ব্যবসায় শুরু করেন। উক্ত মাসের অন্যান্য লেনদেন ছিল নিম্নরুপঃ [ রাজশাহী বোর্ড- ২০১৫]
জানুঃ ২ তিন মাসের ভাড়া প্রদান ৬,০০০ টাকা।
,, ৫ নগদে সেবা প্রদান ২০,০০০ টাকা এবং বাকীতে সেবা প্রদান ১০,০০০ টাকা।
’’ ৭ ধারে মনিহারি ক্রয় ৫,০০০ টাকা।
’’ ৮ ১,০০০০ টাকা মাসিক বেতনে একজন ম্যানেজার নিয়োগ দেয়া হলো।
’’ ১০ বিমা প্রদান ২,০০০ টাকা ।
,, ১৫ ৭ তরিখের প্রদেয় অর্থ পরিশোধ করা হলো।
’’ ২০ বিজ্ঞাপন বাবদ পরিশোধ করা হলো ৩,০০০ টাকা ।
’’ ৩১ আসবাবপত্রের অবচয় ১,০০০ টাকা।
(ক) কোন ঘটনাটি লেনদেন নয় চিহ্নিত কর।
(খ) জানুঃ ২,৭,১৫,ও,২০ তারিখের লেনদেনগুলোর জাবেদা প্রস্তুত কর।
(গ) উপরোক্ত লেনদেনগুলোর হিসাব সমীকরণের প্রভাব দেখাও।
উত্তরঃ (ক) ১০,০০০ টাকা (গ) হিঃ সমিকরণের যোগফল ২,১৯,০০০ টাকা।
৫। মেসার্স সালসাবিল ট্রেডার্স ৩১শে জানুয়ারী , ২০১৪ সালের হিসাবের জের ছিল নিম্নরুপঃ নগদ ৮০,০০০ টাকা অফিস সরঞ্জাম ৩০,০০০ টাকা , ভুমি ও দালানকৌঠা ২.৫০,০০০ টাকা ,দেনাদান ৪০,০০০ টাকা এবং পাওনাদার ৪৫,০০০ টাকা । ফেব্রূয়ারী মাসে তার ব্যবসায়ের নিম্নলিখিত লেনদেনগুলি সম্পাদিত হয়ঃ [ বরিশাল বোর্ড- ২০১৫]
ফেব্রূ ৫ ১০% প্রদেয় নোটে স্বীকৃতির মাধ্যমে ব্যাংক হবত ঋণ গ্রহণ ৫০,০০০ টাকা।
,, ৮ নগদে ৩০,০০০ টাকা এবং বাকীতে ৯০,০০০ টাকার পণ্য ক্রয়।
’’ ১০ তিন মাসের ভাড়া পরিশোধ ১৫,০০০ টাকা।
’’ ১২ বিমা প্রিমিয়াম প্রদান ১,২০০ টাকা ।
,, ১৬ ৩% কারবারি বাট্টায় পণ্য বিক্রয় ১,২০,০০০ টাকা ( নেগদে ৬০% এবং ধারে ৪০%)।
’’ ১৮ মালিক কর্তৃক নগদ উত্তোলন ৩০,০০০ টাকা ।
’’ ২৫ একজন দেনাদারের নিকট থেকে ৩০,০০০ টাকা পাওয়া গেল।
’’ ২৮ অগ্রিম প্রদত্ত ভাড়ার ১ মাসের মেয়াদ উত্তীর্ণ হলো।
(ক) মেসার্স সালসাবিল এর প্রারম্ভিক জাবেদা প্রস্তুত কর।
(খ) উপরোক্ত লেনদেনগুলোর হিসাব সমীকরণের প্রভাব দেখাও।
(গ)২০১৪ সালের ২৮শে ফেব্রূয়ারী তারিখের আয় বিবরণী প্রস্তুত কর।
উত্তরঃ(খ) হিসাব সমিকরণের যোগফল ৫,০০,২০০ টাকা। (গ) নিট ক্ষতি ৯,৮০০ টাকা ।
৬। ২০১৪ সালের ১লা জানুয়ারী তারিখে জনাব রিয়াজ নগদ ৮০,০০০ টাকা ,৪০,০০০ টাকার আসবাবপত্র এবং ব্যাংক হতে ৫০,০০০ টাকা ঋণ নিয়ে ব্যবসায় শুরু করেন। উক্ত মাসের অন্যান্য লেনদেন ছিল নিম্নরুপঃ[ চঃ বোর্ড- ২০১৫]
জানুঃ ৫ ভ্যাটসহ নগদে মাল ক্রয় ৫৭,৫০০ টাকা।
,, ১০ রফিকের নিকট নগদে মাল বিক্রয় ৬০,০০০ টাকা।
’’ ১২ আন্তঃফেরত ৫,০০০ টাকা।
’’ ১৫ কমিশন পাওয়া গেল ৭,০০০ টাকা ।
’’ ২০ নগদে যন্ত্রপাতি ক্রয় ২০,০০০ টাকা।
’’ ২৫ ফারুকের নিকট হতে পণ্য ক্রয় ১০,০০০ টাকা ।
’’ ২৮ ভাড়া প্রদান করা হলো ৮,০০০ টাকা।
,, ৩০ ফারুককে তার দেনার পূর্ণ নিষ্পত্তিতে ৯,০০০ টাকা দেয়া হলো ।
(ক) জনাব রিয়াজের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় কর।
(খ) জানুঃ ৫,১২,১৫,ও,৩০ তারিখের লেনদেনগুলোর জাবেদা প্রস্তুত কর।
(গ) জানুঃ ১০,২০,২৫,ও,২৮ তারিখের লেনদেনগুলোর হিসাব সমীকরণের প্রভাব দেখাও।
উত্তরঃ (ক) ১,২০,০০০ টাকা (গ) হিঃ সমিকরণের যোগফল ৬০,০০০ টাকা।
৭। জনাব সাফিন চট্রগ্রামের একজন ব্যবসায় । ২০১৫ সালের ১লা এপ্রিল তারিখে নগদ ১,০০,০০০ টাকা নিয়ে ব্যবসায় শুরু করেন। উক্ত মাসের অন্যান্য লেনদেন ছিল নিম্নরুপঃ [ ঢাকা বোর্ড- ২০১৬]
এপ্রিল ৩ তারিজা ট্রেডার্সের নিকট হতে ধারে পণ্য ক্রয় ৮০,০০০ টাকা।
,, ৬ রফিকের নিকট পণ্য বিক্রয় ৬০,০০০ টাকা।
’’ ১০ নগদে পণ্য বিক্রয় ৪০,০০০ টাকা।
’’ ১৪ তারিজা ট্রেডার্সকে পণ্য ফেরত প্রদান ৫,০০০ টাকা ।
’’ ২০ রফিকের নিকট হতে পণ্য ফেরত ৬,০০০ টাকা।
,, ২৫ তারিজা ট্রেডার্সকে ৩% বাট্টায় তার দেনার অর্ধেক পরিশোধ করা হলো ।
’’ ৩১ ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন ৩,৫০০ টাকা।
(ক) জনাব সাফিনের নিট ক্রয় ও নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয় কর।
(খ) লেনদেনগুলো দ্বারা টেবুলার সামারি তৈরি /হিসাব সমীকরণ এর প্রভাব দেখাও।
(গ) এপ্রিল ৬,১৪,২০,ও ২৫ তারিখের লেনদেনগুলোর জাবেদা প্রস্তুত কর।
উত্তরঃ (ক) ৭১,৫০০ টাকা ও ৯৪,০০০ টাকা (গ) হিঃ সমীকরণের যোগফল টাকা।
৮। জনাব মুসা একজন ব্যবসায় । ২০১৫ সালের ১লা জানুয়ারী তারিখে নগদ ২৮,০০০ টাকা এবং ১৫,০০০ টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসায় শুরু করেন। উক্ত মাসের অন্যান্য লেনদেন ছিল নিম্নরুপঃ [দিনাজপুর বোর্ড- ২০১৬]
জানুঃ ৪ নগদে ৮,০০০ টাকা এবং ধারে ২০,০০০ টাকার পণ্য ক্রয় করা।
,, ৭ পণ্য আনয়নের গাড়িভাড়া পরিশৈাধ করা হলো ৯০০ টাকা।
’’ ১২ নগদে ক্রয়কৃত পণ্য ফেরত দেয়া হলো ১,০০০ টাকা।
’’ ১৭ মামুনের নিকট পণ্য বিক্রয় ২৩,০০০ টাকা ।
(ক) জনাব মুসার নিট ক্রয়ের পরিমাণ নির্ণয় কর।
(খ) উপরোক্ত লেনদেনগুলোর জাবেদা প্রস্তুত কর।
(গ) উপরোক্ত লেনদেনগুলো দ্বারা টেবুলার সামারি তৈরি কর / হিসাব সমীকরণের প্রভাব দেখাও ।
উত্তরঃ (ক) ২৭,০০০ টাকা (গ) হিঃ সমীকরণের যোগফল টাকা।
৯। জনাব সম্রাট এর ২০১৫ সালের ১লা জানুয়ারী মাসের লেনদেন ছিল নিম্নরুপঃ [ চট্রগ্রাম বোর্ড- ২০১৬]
জানুঃ ১ নগদ ৫০,০০০ টাকা এবং ৩০,০০০ টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসায় শুরু করেন।
‘’ ৫ মাসিক ১০,০০০ টাকা বেতনে একজন কর্মচারী নিয়োগ করেন।
’’ ১০ ধারে ২০,০০০ টাকার পণ্য ক্রয় করা।
’’ ১৫ নগদে পণ্য ক্রয় করা হলো ২৫,০০০ টাকা।
,, ২০ নিজ তহবিল হতে ছেলের স্কুলের বেতন প্রদান করা হলো ৫০০ টাকা।
’’ ২৫ নগদে পণ্য বিক্রয় করা হলো ৯০,০০০ টাকা।
’’ ৩০ কর্মচারির বেতন পরিশোধ ১০,০০০ টাকা ।
(ক) লেনদেন নয় এমন ঘটনার পরিমাণ নির্ণয় কর।
(খ) উপরোক্ত লেনদেনগুলোর জাবেদা প্রস্তুত কর।
(গ) উপরোক্ত লেনদেনগুলো দ্বারা টেবুলার সামারি তৈরি কর / হিসাব সমীকরণের প্রভাব দেখাও ।
উত্তরঃ (ক) ১০,৫০০ টাকা (গ) হিঃ সমীকরণের যোগফল টাকা।
১০। জনাব ইউশা ২০১৫ সালের ১লা মার্চ তারিখে নগদ ৫,০০০ টাকা এবং ১০,০০০ টাকার আসবাবপত্র মূলধনস্বরুপ নিয়ে ব্যবসায় শুরু করেন। উক্ত মাসের অন্যান্য লেনদেন ছিল নিম্নরুপঃ [ সিলেট বোর্ড- ২০১৬]
মার্চঃ ২ ধারে পণ্য ক্রয় ৫০,০০০ টাকা।
,, ৭ চেকের মাধ্যমে পণ্য বিক্রয় ৪৫,০০০ টাকা।
’’ ১৫ ভাড়া পাওয়া গেল ১০,০০০ টাকা।
’’ ২৫ বাকিতে আসবাবপত্র ক্রয় ১৫,০০০ টাকা ।
’’ ৩০ শিক্ষানবীশ ভাতা প্রদার ৫,০০০ টাকা।
’’ ৩১ নগদ উত্তোলন করা হলো ২,৫০০ টাকা ।
(ক) জনাব ইউশার প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় কর।
(খ) মার্চ ১৫,২৫,৩০,ও,৩১ তারিখের লেনদেনগুলোর জাবেদা প্রস্তুত কর।
(গ) মার্চ ১,২,৭,ও,১৫ তারিখের লেনদেনগুলোর হিসাব সমীকরণের প্রভাব দেখাও।
উত্তরঃ (ক) ১৫,০০০ টাকা (গ) হিঃ সমীকরণের যোগফল ৭০,০০০ টাকা।
১১। জনাব শফিক ২০১৫ সালের জুলাই মাসের লেনদেন ছিল নিম্নরুপঃ [ যশোর বোর্ড- ২০১৬]
জুলাই ১ নগদ ১,০০,০০০ টাকা এবং ৭০,০০০ টাকার যন্ত্রপাতি এবং ব্যাংক হতে ৫০,০০০ টাকা ঋণ নিয়ে ব্যবসায় শুরু করেন।
’’ ২ প্রতি মাসে ১০,০০০ টাকা বেতনে একজন কর্মচারী নিয়োগ দেয়া হলো।
,, ৮ একজন মক্কেলকে ৫০,০০০ টাকা সেবা প্রদান করে নগদে পাওয়া গেল।
’’ ১৫ ধারে সাপ্লাইস ক্রয় করা হলো ৫,০০০ টাকা।
’’ ২৫ ভবিষ্যতে আইনি সেবার জন্য একজন মক্কেলের নিকট হতে অগ্রিম পাওয়া গেল ১০,০০০ টাকা ।
’’ ২৭ স্প্লাইস ব্যবহৃত হয়েছে ২,০০০ টাকা।
’’ ৩০ মাস শেষে অফিস সহকারীর বেতন দেয়া হলো ।
(ক) জনাব শফিক এর প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় কর।
(খ) জুলাই ৮,২৫,২৭,ও,৩০ তারিখের লেনদেনগুলোর জাবেদা প্রস্তুত কর।
(গ) উপরোক্ত লেনদেনগুলোর হিসাব সমীকরণের প্রভাব দেখাও।
উত্তরঃ (ক) ১,৭০,০০০ টাকা (গ) হিঃ সমীকরণের যোগফল টাকা।
১২। নুপুর ২০১৫ সালের ১লা জানুয়ারী তারিখে নগদ ৫০,০০০ টাকা নিয়ে ব্যবসায় শুরু করেন। [ বঃ বোর্ড- ২০১৬]
জানুঃ ৩ আসবাবপত্র ক্রয় ৯,০০০ টাকা।
,, ৪ মাল/ পণ্য বিক্রয় ১১,০০০ টাকা।
’’ ৭ ঘরভাড়া প্রদান ২,৫০০ টাকা।
’’ ৯ সালামের নিকট বাকিতে বিক্রয় ১৭,০০০ টাকা ।
’’ ১৩ ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন করা হলো ১,৩০০ টাকা
’’ ২৫ রহিমের নিকট হতে ১২,৫০০ টাকার পণ্য ক্রয় করা হলো।
’’ ২৮ প্রাপ্য হিসাব হতে নগদ প্রাপ্তী ১৫,০০০ টাকা।
’’ ৩০ কর্মচারীদের বেতন প্রদান করা হলো ৭,০০০ টাকা ।
(ক) মোট বিক্রয়ের পরিমাণ নির্ণয় কর।
(খ) জানুঃ ১৩,২৫,২৮,ও,৩০ তারিখের লেনদেনগুলোর জাবেদা প্রস্তুত কর।
(গ) উপরোক্ত লেনদেনগুলোর হিসাব সমীকরণের প্রভাব দেখাও।
উত্তরঃ (ক) ২৮,০০০ টাকা (গ) হিঃ সমীকরণের যোগফল ৬৭,৫০০ টাকা।
১৩। জনাব করিম ২০১৬ সালের ১লা জানুয়ারী তারিখে নগদ ১,০০,০০০ টাকা এবং ৮০,০০০ টাকার ব্যাংক ঋণ নিয়ে ব্যবসায় শুরু করেন। উক্ত মাসের অন্যান্য লেনদেন ছিল নিম্নরুপঃ [ ঢাকা বোর্ড- ২০১৭]
জানুঃ ২ ২% বাট্টায় পণ্য ক্রয় করা হলো ১০,০০০ টাকা।
,, ৪ বিমা প্রিমিয়াম প্রদান করা হলো ৫,০০০ টাকা।
’’ ৮ অনাদায়ী পাওনা ধার্য্ করা হলো ৫০০ টাকা।
’’ ১০ অফিস কর্মচারীকে বেতন প্রদান করা হলো ১০,০০০ টাকা ।
’’ ১২ অফিসের জন্য একটি কম্পিউটার ক্রয় করা হলো ৪০,০০০ টাকা।
’’ ২০ নিজ প্রয়োজনে পণ্য উত্তোলন করা হলো ৫,০০০ টাকা।
’’ ২৫ ব্যবসায়ের উদ্দেশ্যে একটি ডেলিভারী ভ্যান ক্রয় করা হলো ১,০০,০০০ টাকা।
’’ ৩১ নগদ উত্তোলন করা হলো ২,৫০০ টাকা ।
(ক) জনাব করিমের উত্তোলনের পরিমাণ নির্ণয় কর।
(খ) জানুঃ ২, ৪,১২ ,ও, ২৫ তারিখের লেনদেনগুলোর জাবেদা প্রস্তুত কর।
(গ) মার্চ ১,২,৭,ও,১৫ তারিখের লেনদেনগুলোর হিসাব সমীকরণের প্রভাব/ টেবুলার ফর্মে দেখাও।
উত্তরঃ (ক) ৭.৫০০ টাকা (গ) হিঃ সমীকরণের যোগফল ১,৫২,২০০ টাকা।
১৪। জনাব সবুজ ২০১৬ সালের ১লা জানুয়ারী তারিখে নগদ ২,০০,০০০ টাকা এবং ৫০,০০০ টাকার আসবাবপত্র মূলধনস্বরুপ নিয়ে ব্যবসায় শুরু করেন। উক্ত মাসের অন্যান্য লেনদেন ছিল নিম্নরুপঃ [ রাজশাহী বোর্ড- ২০১৭]
জানুঃ ৪ নগদে পণ্য বিক্রয় করা হলো ৪০,০০০ টাকা।
,, ৭ ধারে পণ্য ক্রয় করা হলো ২০,০০০ টাকা।
’’ ১০ ব্যাংকে জমা দেয়া হলো ১০,০০০ টাকা।
’’ ১৫ যন্ত্রপাতি ক্রয় করা হলো ২৫,০০০ টাকা ।
’’ ১৮ ভাড়া প্রদান করা হলো ৫,০০০ টাকা।
’’ ২২ ধারে পণ্য বিক্রয় করা হলো ২৪,০০০ টাকা।
’’ ২৭ ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন করা হলো ৭,০০০ টাকা।
’’ ৩০ প্রাপ্য হিসাব হতে পাওয়া গেল ১০,০০০ টাকা।
(ক) জনাব সবুজের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় কর।
(খ) জানুঃ ৪, ১০,১৮ ,ও, ২৭ তারিখের লেনদেনগুলোর জাবেদা প্রস্তুত কর।
(গ) উপরোক্ত লেনদেনগুলোর হিসাব সমীকরণের প্রভাব/ টেবুলার ফর্মে দেখাও।
উত্তরঃ (ক) ২,৫০,০০০ টাকা (গ) হিঃ সমীকরণের যোগফল টাকা।
১৫। জনাব সজিব ২০১৬ সালের ১লা মার্চ তারিখে নগদ ৫০,০০০ টাকা এবং ৩০,০০০ টাকার আসবাবপত্র মূলধনস্বরুপ নিয়ে ব্যবসায় শুরু করেন। উক্ত মাসের অন্যান্য লেনদেন ছিল নিম্নরুপঃ [ দিনাজপুর বোর্ড- ২০১৭]
মার্চ ২ নগদে আসবাবপত্র ক্রয় করা হলো ৮,০০০ টাকা।
,, ৫ বাকিতে সাপ্লাইস ক্রয় করা হলো ৭,০০০ টাকা।
’’ ১০ সেবা প্রদান ১৬,০০০ টাকা যার ৬,০০০ টাকা নগদে পাওয়া গেল।
’’ ১৫ বিজ্ঞাপন খরচ করা হলো ৫,৫০০ টাকা ।
’’ ২০ ৫ তারিখে বাকিতে ক্রয়কৃত সাপ্লাইসের মূল্য পরিশোধ করা হলো।
’’ ২৫ বিনিয়োগের সুদ পাওয়া গেল ৪,০০০ টাকা।
’’ ২৭ ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন করা হলো ৭,০০০ টাকা।
’’ ৩০ সাপ্লাইস ব্যবহৃত হয়েছে ৪,৫০০ টাকা।
(ক) জনাব সজিবের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় কর।
(খ) উপরোক্ত লেনদেনগুলোর লেনদেনগুলোর জাবেদা প্রস্তুত কর।(ব্যাখ্যা পরিহার কর)
(গ) উপরোক্ত লেনদেনগুলোর হিসাব সমীকরণের প্রভাব/ টেবুলার ফর্মে দেখাও।
উত্তরঃ (ক) ৮০,০০০ টাকা (গ) হিঃ সমীকরণের যোগফল টাকা।
১৬। জনাব সাজিদ ২০১৬ সালের ১লা জানুয়ারী তারিখে নগদ ২,০০,০০০ টাকা, যন্ত্রপাতি ২০,০০০ টাকা এবং ৪০,০০০ টাকার বইপত্র মূলধনস্বরুপ নিয়ে ব্যবসায় শুরু করেন। উক্ত মাসের অন্যান্য লেনদেন ছিল নিম্নরুপঃ[ কুঃ বোর্ড- ২০১৭]
জানুঃ ২ দৈনিক পত্রিকায় বিজ্ঞাপন প্রদান ২,০০০ টাকা।
,, ৫ মক্কেলকে আইনসেবা প্রদান নগদে ২৫,০০০ টাকা এবং ধারে ২০,০০০ টাকা।
’’ ১০ চেম্বার ভাড়া প্রদান ১০,০০০ টাকা।
’’ ১৫ চেমবারের জন্য ধারে সাপ্লাইস ৫,০০০ টাকা ।
’’ ১৮ ৫ তারিখের বাকিতে প্রদত্ত সেবার বিপরীতে ৪০% নগদে আদায় হলো বাট্টা ২%।
’’ ৩১ উপযোগ বিল পরিশোধ করা হলো ২,০০০ টাকা।
(ক) জনাব সাজিদের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় কর।
(খ) উপরোক্ত লেনদেনগুলোর লেনদেনগুলোর জাবেদা প্রস্তুত কর।(ব্যাখ্যা পরিহার কর)
(গ) উপরোক্ত লেনদেনগুলো দ্বারা ৩১শে ডিসেম্বর তারিখের আয় বিবরণী প্রস্তুত কর।
উত্তরঃ (ক) ২,৬০,০০০ টাকা (গ) নিট মুনাফা ৩১,০০০ টাকা।
১৭। মিঃ মাহমুদুল্লাহ ২০১৬ সালের ১লা মার্চ তারিখে নগদ ৫০,০০০ টাকা , আসবাবপত্র ৩৫,০০০ টাকা এবং ব্যাংক হতে ২৫,০০০ টাকা ঋণ নিয়ে ব্যবসায় শুরু করেন। উক্ত মাসের অন্যান্য লেনদেন ছিল নিম্নরুপঃ [ দিনাজপুর বোর্ড- ২০১৭]
মার্চ ২ বাকিতে মাল ক্রয় করা হলো ৬০,০০০ টাকা।
,, ৫ দগকাটা চেকের মাধ্যমে পণ্য বিক্রয় করা হলো ১,০০,০০০ টাকা।
’’ ৬ অফিস ভাড়া প্রদান করা হলো ২১,০০০ টাকা।
’’ ১২ নগদে মাল বিক্রয় করা হলো ৪৫,০০০ টাকা ।
’’ ১৮ বৈদ্যতিক সরঞ্জাম ক্রয় করা হলো ৭,০০০ টাকা।
’’ ২৫ বিনিয়োগের সুদ পাওয়া গেল ৪,০০০ টাকা।
’’ ৩১ কর্মচারীর বেতন প্রদান ২০,০০০ টাকা।
(ক) মিঃ মাহমুদুল্লাহ এর প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় কর।
(খ) উপরোক্ত লেনদেনগুলোর লেনদেনগুলোর জাবেদা প্রস্তুত কর।
(গ) উপরোক্ত লেনদেনগুলোর হিসাব সমীকরণের প্রভাব/ টেবুলার ফর্মে দেখাও।
উত্তরঃ (ক) ৮৫,০০০ টাকা (গ) হিঃ সমীকরণের যোগফল ২,১৮,০০০ টাকা।
১৮। জনাব দিলরুবা জাহান ২০১৬ সালের ১লা জানুয়ারী তারিখে নগদ ১,০০,০০০ টাকা মূলধনস্বরুপ নিয়ে ব্যবসায় শুরু করেন। উক্ত মাসের অন্যান্য লেনদেন ছিল নিম্নরুপঃ [ সিলেট বোর্ড- ২০১৭]
জানুঃ ৩ সালসাবিল এর নিকট হতে বাকিতে পণ্য ক্রয় করা হলো ৬০,০০০ টাকা।
,, ৭ নগদে পণ্য বিক্রয় করা হলো ৪০,০০০ টাকা (ক্রয়মূল্য ২৫,০০০ টাকা)।
,, ১০ সাফিনের পণ্য বিক্রয় করা হলো ৪০,০০০ টাকা (ক্রয়মূল্য ২০,০০০ টাকা)।
’’ ২০ সালসাবিল ট্রেডার্সকে পণ্য ফেরত ২,০০০ টাকা।
’’ ২৫ ৩% বাট্টায় সালসাবিল ট্রেডার্স এর তিন-চতুর্থাংশ পরিশোধ করা হলো।
’’ ৩০ ৪% বাট্টায় সাফিন এর নিকট থেকে আদায় হলো ১৯,২০০ টাকা।
’’ ৩১ অনাদায়ী পাওনার পরিমাণ ১,০০০ টাকা।
(ক) জনাব দিলরুবা জাহান এর নিট ক্রয় ও নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয় কর।
(খ) উপরোক্ত লেনদেনগুলোর হিসাব সমীকরণের প্রভাব/ টেবুলার ফর্মে দেখাও।
(গ) উপরোক্ত লেনদেনগুলো দ্বারা ৩১শে ডিসেম্বর তারিখের আয় বিবরণী প্রস্তুত কর।
উত্তরঃ (ক) ৫৮,০০০ টাকা ও ৭৯,২০০ টাকা (খ) যোগফল ১,৩৬,০০৫ টাকা। (খ) নিট মুনাফা ৩৪,৫০৫ টাকা।
১৯। জনাব কামরান ২০১৬ সালের ১লা জানুয়ারী তারিখে নগদ ১,০০,০০০ টাকা এবং ৫০,০০০ টাকার কম্পিউটার মূলধনস্বরুপ নিয়ে আইন ব্যবসায় শুরু করেন। উক্ত মাসের অন্যান্য লেনদেন ছিল নিম্নরুপঃ [ যশোর বোর্ড- ২০১৭]
জানুঃ ২ ১৫,০০০ টাকা মাসিক বেতনে একজন কর্মচারি নিয়োগ করেন।
,, ৮ ধারে আসবাবপত্র ক্রয় ৩০,০০০ টাকা।
’’ ১২ মক্কেলদের নগদে আইনি সেবা দেয়া হলো ২৫,০০০ টাকা।
’’ ১৮ মক্কেলদের ধারে আইনি সেবা দেয়া হলো ৩০,০০০ টাকা।
’’ ২০ জনতা ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ করা হলো ৫০,০০০ টাকা।
’’ ৩০ চলতি মাসে ম্যানেজারের বেতন পরিশোধ করা হলো।
’’ ৩০ ধারে কৃত আসবাবপত্রের মূল্য পরিশোধ করা হলো ১০,০০০ টাকা।
’’ ৩১ জানুয়ারি মাসের অফিস ভাড়া পরিশোধ করা হলো ১২,০০০ টাকা।
(ক) লেনদেন নয় এমন ঘটনার পরিমাণ কত টাকা?
(খ) উপরোক্ত লেনদেনগুলোর দ্বারা মালিকানা স্বত্বের পরিমাণ নির্ণয় কর।
(গ) উপরোক্ত লেনদেনগুলোর হিসাব সমীকরণের প্রভাব/ টেবুলার ফর্মে দেখাও।
উত্তরঃ (ক) ৬৫,০০০ টাকা (গ) হিঃ সমীকরণের যোগফল টাকা।
২০। জনাব ইমরান একজন স্থপতি। ২০১৬ সালের ১লা জানুঃ তারিখে নগদ ৫০,০০০ টাকা, আসবাবপত্র ৩০,০০০ টাকা এবং ১০,০০০ টাকার ঋণ নিয়ে ব্যবসায় শুরু করেন। উক্ত মাসের অন্যান্য লেনদেন ছিল নিম্নরুপঃ [বঃ বোর্ড- ২০১৭]
জানুঃ ২ ধারে সেবা প্রদান ১৫,০০০ টাকা।
,, ৫ ধারে সাপ্লাইস ক্রয় ৫০০ টাকা।
’’ ১০ ভাড়া প্রদান ৩,০০০ টাকা।
’’ ৩১ ঋণ পরিশোধ করা হলো ৫,০০০ টাকা।
(ক) প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় কর।
(খ) উপরোক্ত লেনদেনগুলোর লেনদেনগুলোর জাবেদা প্রস্তুত কর। (ব্যাখ্যা পরিহার কর)
(গ) উপরোক্ত লেনদেনগুলো দ্বারা ৩১শে ডিসেম্বর তারিখের আয় বিবরণী প্রস্তুত কর।
উত্তরঃ (ক) ৮০,০০০ টাকা (গ) হিঃ সমীকরণের যোগফল টাকা।
নির্দেশনায়ঃ
মোঃ সিরাজুল ইসলাম ,বিবিএ (অনার্স) এমবিএ,
প্রভাষক, হিসাববিজ্ঞান,
মাস্টার ট্রেইনারঃ সৃজনশীল প্রশ্নপত্র প্রণয়ন ও উত্তরপত্র মূল্যায়ণ।
No comments